সেঞ্চুরি, সেঞ্চুরি, সেঞ্চুরি, দেখেনিন সর্বশেষ স্কোর
বাংলাদেশ যে ব্যাটিং বিপর্যয়ে পড়বে সেইটা বোঝা গিয়েছিল আগের দিনই। দিনের শেষ ভাগে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারায় বাংলাদেশ। যেমন ভাবা তেমন কাজ। দ্বিতীয় শুরুতেই উইকেটের পতন বাংলাদেশের। দলীয় সেঞ্চুরি হওয়ার আগেই ৫ উইকেট নেই বাংলাদেশের। দিনের প্রথম সেশনে মাহমুদুল হাসান জয় এবং শাহাদাত হোসেনকে হারিয়েছে বাংলাদেশ।
প্রথম দিন বাংলাদেশ শেষ করে ৩ উইকেটে ৩২ রান নিয়ে। নাইটওয়াচম্যান হিসিবে নামা তাইজুল ইসলামকে নিয়ে ব্যাটিং করতে নামেন জয়। কিন্তু খুব একটা সুবিধা করতে পারেনি এই ওপেনার। ১২ রান করে প্যাভিলিয়নে ফিরতে হলো তাকে। এরপর ব্যাটিংয়ে আসেন শাহাদাত হোসেন দীপু। জুটি গড়ার চেষ্টা করনে তাইজুলের সাথে। আশা জাগাচ্ছিল বাংলাদেশকে তখনই আক্রমণে আসেন লাহিরু কুমারা। আর তাতেই সাফল্য পায় লঙ্কানরা।
বলে বাড়তি বাউন্স ছিল বুঝতে পারেননি দীপু। ব্যাটের কানায় লেগে চলে যায় স্লিপে। ধনাঞ্জয়া ডি সিলভা নেন দিনের দ্বিতীয় ক্যাচ। ৮৩ রানে বাংলাদেশ হারায় ৫ম উইকেট। ব্যক্তিগত ১৮ রানে সাজঘরে ফেরেন দীপু।
তাইজুলকে সঙ্গ দিতে এরপর ক্রিজে এসেছেন অভিজ্ঞ লিটন কুমার দাস। দুজনে মিলে পার করেছেন বাংলাদেশের দলীয় শতরান। লিটন খেলছেন একেবারেই টেস্ট মেজাজে। আর টেলএন্ডার হয়েও উইকেট আগলে রেখেছেন তাইজুল ইসলাম। কিন্তু টাইগারদের এই জুটিও বেশিক্ষণ টেকেনি। লাহিরু কুমারার দুর্দান্ত ইনসুইং ভেঙে দেয় লিটনের প্রতিরোধ। দলীয় ১২৪ এবং ব্যক্তিগত ২৫ রানে ফেরেন লিটন। শেষ পর্যন্ত ১৩২ রানে ৬ উইকেট হারিয়ে সেশন শেষ করেছে বাংলাদেশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!