দারুন শুরু শ্রীলঙ্কার
চলেছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। আজ তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। বড় লিডের দিকে এগুচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশের লক্ষ্য কম রানে শ্রীলঙ্কাকে অল-আউট করা। অন্যদিকে শ্রীলঙ্কার লক্ষ্য ৩০০+ রান করা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেটে ১৫৮ রান। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান করা লংকানদের লিড ২৫০ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিছুটা চাপে ছিলেন দুই লংকান ওপেনার নিশান মাধুশকা ও দিমুথ করুণারত্নে। নাহিদ রানার বলে চা বিরতির আগে আউট হন মাধুশকা।
কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। অ্যাঞ্জেলো ম্যাথিউজ করেন ২২ রান। একপ্রান্ত আগলে দারুণ এক অর্ধশতক করেন দিমুথ করুণারত্নে। তবে ফিফটির পরই ৫২ রানে আউট হন তিনি।
দিনের বাকি সময় নির্বিঘ্নে পার করেছেন ধনঞ্জয় ডি সিলভা ও বিশ্ব ফার্নান্দো। বাংলাদেশের হয়ে নাহিদ রানা দুটি এবং শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজ একটি করে উইকেট নেন।
এর আগে ৩ উইকেটে ৩২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আজও কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে লিটনের ব্যাট থেকে।
পেসার খালেদ আহমেদের ২২ রানের ইনিংসে শেষ দিকে কিছু রান পায় বাংলাদেশ। শ্রীলংকার হয়ে বিশ্ব ফার্নান্দো চারটি এবং কাসুন রাজিথা ও লাজিরু কুমারা তিনটি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live