শ্রীলঙ্কার বিশাল লিড
চলেছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। আজ তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে। বড় লিডের দিকে এগুচ্ছে শ্রীলঙ্কা। বাংলাদেশের লক্ষ্য কম রানে শ্রীলঙ্কাকে অল-আউট করা। বিশাল লিড নিয়ে ফেলেছে শ্রীলঙ্কা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৬ উইকেটে ২২৬ রান। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান করা লংকানদের লিড ৩১৮ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিছুটা চাপে ছিলেন দুই লংকান ওপেনার নিশান মাধুশকা ও দিমুথ করুণারত্নে। নাহিদ রানার বলে চা বিরতির আগে আউট হন মাধুশকা।
কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। অ্যাঞ্জেলো ম্যাথিউজ করেন ২২ রান। একপ্রান্ত আগলে দারুণ এক অর্ধশতক করেন দিমুথ করুণারত্নে। তবে ফিফটির পরই ৫২ রানে আউট হন তিনি।
দিনের বাকি সময় নির্বিঘ্নে পার করেছেন ধনঞ্জয় ডি সিলভা ও বিশ্ব ফার্নান্দো। বাংলাদেশের হয়ে নাহিদ রানা দুটি এবং শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজ একটি করে উইকেট নেন।
এর আগে ৩ উইকেটে ৩২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আজও কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে লিটনের ব্যাট থেকে।
পেসার খালেদ আহমেদের ২২ রানের ইনিংসে শেষ দিকে কিছু রান পায় বাংলাদেশ। শ্রীলংকার হয়ে বিশ্ব ফার্নান্দো চারটি এবং কাসুন রাজিথা ও লাজিরু কুমারা তিনটি করে উইকেট নেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live