ব্রেকিং নিউজ: আইপিএলের পার্পেল ক্যাপ দখলে নিলেন মুস্তাফিজ
চলছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। এবারের আসরে অংশ গ্রহন করেছে ১০টি দল। ইতিমধ্যে সব গুলো দল একটি করে ম্যাচ খেলে ফেলেছে। আর তাতেই সামনে এসেছে আইপিএলের পরিচিত অনুষঙ্গ অরেঞ্জ ও পার্পেল ক্যাপের বণ্টন বিষয়টা। নজরে এসেছে বাংলাদেশে ক্রিকেট ভক্তদের। চলতি আসর চলকালীন সময় সর্বোচ্চ রান সংগ্রাহক ও উইকেট শিকারি পেয়ে থাকে অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপ। অরেঞ্জ ক্যাপ দেয়া হয় ব্যাটারকে ও পার্পেল ক্যাপ দেয়া হয় বোলারা।
এখন পর্যন্ত একটি ক্যাপ নিজের দখলে রেখেছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। গতকাল প্রত্যেকটি দলের একটি করে ম্যাচ খেলা হয়ে গেছে। আর এর পরেই ক্যাপের বিষয়টি সামনে আসে। একটি করে ম্যাচ শেষ হওয়ার পরে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় আছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সানজু স্যামসন। তিনি ৮২ রান করে অরেঞ্জ ক্যাপ নিজেদের দখলে নিয়েছেন। এই রান অন্য কেউ টপকাতে পারলে তার দখলে চলে যাবে এই ক্যাপ।
অন্যদিকে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় শীর্ষে আছেন মুস্তাফিজুর রহমান। তার দখলে এখন আছে পার্পেল ক্যাপ। প্রত্যেকটি দল একটি করে ম্যাচ খেলে মুস্তাফিজকে টপকাতে পারেনি। তাই পার্পেল ক্যাপটি আছে তার দখলো। তিনি এক ম্যাচ ৪টি উইকেট সংগ্রহ করেছেন।
আজকে ম্যাচে যদি মুস্তাফিজকে টপকে কেউ শীর্ষ উইকেট শিকারী হতে পারে তাহলে তার দখলে চলে যাবে পার্পেল ক্যাপ। আর তা না হলে ২৬ তারিখ নিজেদের দ্বিতীয় ম্যাচে এই পার্পেল ক্যাপ পড়ে মাঠে নামবেন মুস্তাফিজ।
আইপিএলে বিশেষ এই দুটি ক্যাপের প্রচলন আছে। সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহককে দেয়া হয়। চলতি আসেরের শেষ পর্যন্ত যে ক্রিকেটার এই বিশেষ ক্যাপটি ধরে রাখতে পারবে তাদের হাতে উঠবে পদক ও প্রাইজমানি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!