বাংলাদেশকে উপদেশ দিলেন শ্রীলঙ্কার অধিনায়ক
চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। প্রথম ম্যাচে বাংলাদেশকে পাত্তায় দেয়নি শ্রীলঙ্কা। ৩২৮ রানের বিশাল জয় পেয়েছে দলটি। এর মুল কারণ বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। দায়িত্ব নিয়ে খেলতে পারেনি বাংলাদেশের কোনো ব্যাটার। লিটন দাস, নাজমুল হোসেন, শাহাদাত হোসেনরা দায়িত্ব নিতে পারেননি।
আজ ম্যাচ শেষে এমন প্রশ্ন করা হয়েছিল লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভার কাছে। এ নিয়ে কোনো মন্তব্য করতে চাইলেন না তিনি, ‘আসলে আমি বাংলাদেশের ব্যাপারে কিছু জানি না।’ তবে টেস্ট ক্রিকেটে ফল করতে হলে যে মনোযোগ ধরে রাখা জরুরি সেটি মনে করিয়ে দিলেন ধনঞ্জয়া, ‘হ্যাঁ অবশ্যই। টেস্ট ক্রিকেটে স্কিল এবং চিন্তাধারা সঠিক রাখতে হবে।অনুশীলন, ট্রেনিংয়ে আমাদের কাজের ফলটা মাঠে পেয়েছি আমরা।’
বাংলাদেশের দুই ইনিংসের ২০ উইকেটের সবগুলো নিয়েছেন শ্রীলঙ্কার পেসাররা। সিলেটের উইকেট যে পেসারদের সহায়ক হবে সেটি আগেই বুঝতে পারে সফরকারীরা। এ নিয়ে ধনঞ্জয়া বলেন, ‘এটা দেখে পেস বোলিং উইকেট মনে হয়েছিল।
তাই আমরা তিন পেসার খেলিয়েছি। দিন শেষে এটি কাজে লেগেছে বলে আমার মনে হয়। দিন যত গড়িয়েছে পেসারদের গতি কমেছে। তবে আমার মনে হয় যেভাবে আমাদের পেসাররা বোলিং করেছে আমি বেশ খুশি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!