একাধিক চমক দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা করলো বিসিবি
মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সর্বশেষ প্রায় এক বছর আগে ক্রিকেটের বনেদী সংস্করণ টেস্টে খেলেছিলেন সাকিব। এবার চট্টগ্রাম টেস্ট দলে ফিরলেন তিনি।
এর আগে আঙুলের চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে যান মুশফিকুর রহিম। তার পরিবর্তে টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছিলেন তাওহীদ হৃদয়। তবে অভিষেকের আগেই সাকিবের জন্য জায়গা ছাড়তে হয়েছে তাকে। এ ছাড়া চোটের কারণে ছিটকে গেছেন পেসার মুশফিক হাসান, তার জায়গায় নেয়া হয়েছে আরেক পেসার হাসান মাহমুদকে।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার কাছে পাত্তাই পায়নি স্বাগতিক বাংলাদেশ। সিলেটে ৩২৮ রানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে লঙ্কানরা।
এর আগে সিলেট টেস্ট চলাকালীনই জানা গিয়েছিল, চট্টগ্রাম টেস্টে ফিরতে পারেন সাকিব। এজন্য মিরপুুরের হোম অব ক্রিকেটে ফিটনেস নিয়ে কাজ করেছেন। এমনকি ডিপিএলেও ম্যাচ খেলেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, লিটন দাস, মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live