আর্জেন্টিনা বনাম কোস্টারিকা: গোল, গোল, প্রথমার্ধ শেষ, দেখেনিন ফলাফল
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে এই ম্যাচগুলোর ওপরেই ভরসা রাখতে হচ্ছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে। বিশ্বকাপ জেতা এই কোচ আগেই বলেছিলেন এই ম্যাচকে ঘিরে তিনি বেশকিছু পরিবর্তন আনতে চান। সেটাই দেখা গেল ঘোষিত একাদশে।
আর্জেন্টিনার জার্সি গায়ে প্রথমবারের মতো অভিষেক হচ্ছে গোলরক্ষক ওয়াল্টার বেনিতেজের। এই ম্যাচে বেঞ্চে থাকবেন বিশ্বকাপ মাতানো গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৩১ বছর বয়সী এই গোলরক্ষক খেলেন নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি আইন্দহোফেনে।
এদিকে কোস্টারিকার বিপক্ষে রক্ষণভাগে দুই পরিবর্তন আনছেন কোচ স্কালোনি। পরিবর্তন আছে মধ্যমাঠ ও আক্রমণ ভাগেও। আগের ম্যাচে খেলা ডি পল ও পারাদেসকে বসিয়ে একাদশে জায়গা করে দেয়া হয়েছে ম্যাক অ্যালিস্টার ও গারনাচোকে। আর প্রথমবারের মতো জাতীয় দলে শুরুর একাদশে জায়গা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো।
আর আক্রমণে লাউতারো মার্টিনেজের বদলে একদশে জায়গা পেয়েছেন ম্যানসিটির তারকা জুলিয়ান আলভারেজ। অধিনায়কের আর্মব্যান্ড যথারীতি থাকছে আনহেল ডি মারিয়ার হাতে।
কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ
ওয়াল্টার বেনিতেজ, নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস টালিয়াফিকো, ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, আনহেল ডি মারিয়া, জিভানি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো এবং হুলিয়ান আলভারেজ।
ফলাফল: প্রথমার্ধ শেষ আর্জেন্টিনা-০, কোস্টারিকা-১
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!