শেষ হলো বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার শেষ ওয়ানডে ম্যাচ, দেখেনিন ফলাফল
চলছে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। প্রথম দুই ম্যাচ হেরে আগেই সিরিজ হেরে যায় বাংলাদেশ। শেষ ওয়ানডে ম্যাচটি ছিল হোয়াইটওয়াশের হাত থেকে বাচার লড়াই। কিন্তু আজকের ম্যাচেও বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। আজ আগে ব্যাট করে মাত্র ৮৯ রানে অল-আউট হয়েছে বাংলাদেশ। ৮ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। ৩১.৩ ওভার বাকি থাকতে ওই রান তুলে ম্যাচ জিতে নেয় সফরকারী দল। আরও একবার ব্যাটিং ব্যর্থতায় ডুবলেন নিগার সুলতা জ্যোতিরা। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে অল্প রানে গুটিয়ে বিন্দুমাত্র লড়াই জমাতে পারেননি তারা।
বুধবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে অজিরা। আগে ব্যাটিং পেরে স্রেফ ৮৯ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। ৩১.৩ ওভার বাকি থাকতে ওই রান তুলে ম্যাচ জিতে নেয় সফরকারী দল। এই জয়ে বাংলাদেশের নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়া জিতল ৩-০ ব্যবধানে।
মামুলি রান তাড়ায় সাবলীল শুরু পায় অস্ট্রেলিয়া। দুই ওপেনার অ্যালিসা হিলি আর পহবি লিচফিল্ড মিলে ৮ ওভারে তুলেন ৪৩ রান। ১২ করা লিচফিল্ডকে আউট করে প্রথম উইকেট নেন সুলতানা খাতুন।
হিলি চালিয়ে যান। দলকে অর্ধশতক পার করে রাবেয়া খাতুনের লেগ স্পিনে এলবিডব্লিউতে কাবু হয়ে থামেন তিনি। তবে তাতে ম্যাচে কোন প্রভাব ছিলো না। বোলিংয়ে ২ উইকেট নেওয়া পেরি ব্যাট হাতেও রাখেন অবদান। বেথ মুনিকে নিয়ে অবিচ্ছিন্ন ৩৯ রানের জুটিতে ম্যাচ শেষ করে দেন তিনি। পেরি অপরাজিত ছিলেন ২৮ বলে ২৭ রানে। মুনি করেন ২২ বলে ২১ রান।
টস হেরে ব্যাট করতে গিয়ে আগের দুই ম্যাচের মতই চলে উইকেট পতনের মিছিল। দ্বিতীয় ওভারে এলিসা পেরির শিকার হন সুমাইয়া আক্তার। পরের ওভারে ফারজানা হক পিংকিকে তুলে নেন কিম গার্থ। তিনে নামা মুরশিদা খাতুন টিকে থাকার চেষ্টায় ছিলেন। কিন্তু বেশিক্ষণ সামলাতে পারেননি অজি বোলিং। পেরির বলে ক্যাচ দিয়ে তার বিদায় ২১ বলে ৮ রান করে।
অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি চেষ্টা চালিয়েছেন কিছুটা। সঙ্গী পাননি সেভাবে। রিতু মনি, ফাহিমা খাতুনরা ফেরেন তড়িঘড়ি। ১৬ করে থিতু হওয়া জ্যোতি যখন মলিনিউক্সের বলে আউট হন তখন ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে খাদের কিনা স্বাগতিক দল। প্রথম ৭ ব্যাটারের ছয়জনই আউট হন সিঙ্গেল ফিগারে।
বাংলাদেশের রান একশোর কাছে যায় টেল এন্ডারদের ব্যাটে। স্বর্ণা আক্তার, সুলতানা খাতুন আর মারুফা আক্তার যান দুই অঙ্কে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live