শ্রীলঙ্কার সর্বনাস, বাংলাদেশের পৌষ মাস
শেষ হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতায় প্রথম টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে সফরকারীরা। তাই সিরিজে সমতা ফিরাতে হলে শেষ টেস্ট ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে।
তবে প্রথম টেস্ট জিতলেই চোটের কারণে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পারবে না শ্রীলঙ্কার পেসার কাসুন রাজিথা। তার পরিবর্তে আসিথা ফার্নান্দো দলে ডেকেছে শ্রীলঙ্কা ক্রিকেট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে তারা।
প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে ৩ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে মোট ৮ উইকেট তুলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন রাজিথা। তবে পিঠের বাম দিকে চোট পাওয়ায় চট্টগ্রাম টেস্টে খেলা হচ্ছে না এই পেসারের। পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার জন্য দেশে ফিরে যাচ্ছেন তিনি। রাজিথার পরিবর্তে দলে ডাক পেয়েছেন আসিথা ফার্নান্দো। শ্রীলঙ্কার জার্সিতে ১৩ টেস্ট ম্যাচ খেলেছেন ২৬ বছর বয়সী আসিথা। উইকেট তুলেছেন ৪১টি। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে কলম্বো টেস্টেই ছিলেন লঙ্কানদের একাদশে। এবার বাংলাদেশ সফরে শুরুতে স্কোয়াডে না থাকলেও ডাক পেয়েছেন রাজিথার চোটে।
বাংলাদেশ সফরে শুধুমাত্র এক টেস্ট বাকি আছে লঙ্কানদের। শুরুতে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে বাংলাদেশকে হারায় শ্রীলঙ্কা। পরে ওয়ানডে সিরিজে নিজেরা হেরেছে ২-১ ব্যবধানে। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয়ে সিরিজে এখন ১-০ ব্যবধানে এগিয়ে লঙ্কানরা। দুই দলের মধ্যকার দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে আগামী ৩০ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live