চমক দিয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একাদশ ঘোষণা করলো চেন্নাই সুপার কিংস
আইপিএলের এবারের আসরে উড়ছে চেন্নাই সুপার কিংস। টানা দুই ম্যাচে জয় তুলে নিয়েছে দলটি। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের বিশাল জয় পায় মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস। দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৬৩ রানের বিশাল জয় পায় চেন্নাই। দুই জয়ে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস।
নিজেদের তৃতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। ৩১ মার্চ বাংলাদেশ সময় ৮টায় শুরু হবে ম্যাচ। তবে সবার মনে একটাই প্রশ্ন কেমন হবে তৃতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের একাদশ। চলুন দেখে নেয়া যাক তৃতীয় ম্যাচে কেমন হবে চেন্নাই সুপার কিংসের শুরুর একাদশ।
ওপেনিংয়ে দেখা যাবে রুতুরাজ গায়কোয়াডড়ের সাথে রাচিন রবীন্দ্রকে। তিনে ব্যাটিংয়ে আসবেন ভারতে তারকা ব্যাটার অজিঙ্কা রাহানে। চারে দেখা যাবে নিউজিল্যান্ডের ডারিল মিচেলকে। পাঁচে ব্যাটিং করবেন শিবম দুবে। এরপর ব্যাটিংয়ে আসবেন ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। সাতে দেখা যাবে সমীর রিজভি। ফিনিসিং টানবেন মহেন্দ্র সিং ধোনি।
পেস বিভাগ সামলাবেন দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান। তবে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে নামবেন পাথিরানা।
চেন্নাইয়ের সম্ভাব্য শুরুর একাদশ:
রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, ডারিল মিচেল, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, সমীর রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, তুষার দেশপান্ডে ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!