দিনের শুরুতেই উইকেটের দেখা পেল বাংলাদেশ
প্রথম দিনের মতই দ্বিতীয় দিনেও দারুন ব্যাটিং করছে শ্রীলঙ্কা। দারুন ব্যাটিং করেছে শ্রীলঙ্কার দুই ওপেনার। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনে ১টি উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। সাকিবের বলে লিটনের হাতে ধরা পড়েন দিনেশ চান্দিমাল। তার ব্যাট থেকে এসেছে ৫৯ রান। তবে প্রথম দিনের শুরুতেই সহজ দুটি ক্যাচ হাত ছাড়া করে বাংলাদেশ ক্রিকেটাররা। দলীয় ১০০ রানের মাথায় প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।
নিশান মাদুস্কা ৫৭ রানে গিয়ে রান আউটের শিকার হন। দ্বিতীয় উইকেট জুটিতে ১০০+ পার্টর্নাশীপ গড়ে শ্রীলঙ্কার দুই ব্যাটার দিমুথ করুণারত্নে ও কুশল মেন্ডিস। দলীয় ২১৪ রানে দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসকে ৯৩ রানে মিরাজ ক্যাচ বানিয়ে ফেরান সাকিব। ২৭৮ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা। এবার দিমুথ করুণারত্নেকে বোল্ড করেন হাসান মাহমুদ। তিনি করেন ৮৬ রান। আবার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ২৩ রানে মিরাজের ক্যাচ বানিয়ে ফেরান সেই হাসান মাহমুদ।
বল করতে আসেন তাইজুল। ডাউন দ্য উইকেটে এসে বল মারার বদলে ডিফেন্স করেন কুশাল মেন্ডিস। পূর্ণ মনোযোগ সহকারে বলটা ডিফেন্স করেন কুশাল মেন্ডিস। যা লাগে ব্যাটের মাঝ বরাবর। কিন্তু এখানেই এক অদ্ভুত কাণ্ড করে বসেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিয়ে ফেলেন রিভিউ। মাঝ বাটে লাগার পরও।
টিভি আম্পায়ারের সাহায্য ছাড়াই টিভিতে রিপ্লেতে সব কিছু পরিস্কার হয়ে যায়। দেখা যায়, বল লেগেছে ব্যাটের মাঝ বরাবর। ফলে মূল্যবান একটি রিভিউ হারায় বাংলাদেশ। তখন কুশাল মেন্ডিস অপরাজিত ছিলেন ২৯ রান করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ৩৮৬ রান। ৫ রানে কামিন্দু মেন্ডিস ও ৫৭ রানে ব্যাট করছে ধনঞ্জয়া ডি সিলভা।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
শ্রীলংকা একাদশ: দিমুথ করুণারত্নে, নিশান মাদুস্কা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়াসুরিয়া, আসিথ ফার্নান্দো, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কবে, কখন জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম জাম্বিয়ার ম্যাচ কবে, কখন জানুন সময়সূচী
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আজ বাংলাদেশ বনাম নেপাল সাফ সেমি ফাইনাল: জানুন লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর—নির্ধারিত ৯০ মিনিট শেষ, জানুন ফলাফল
- চলছে আর্জেন্টিনা ও জাম্বিয়া ম্যাচ:: প্রথমার্ধেই ২ গোল, সরাসরি দেখুন Live
- সকালে আর্জেন্টিনা বনাম জাম্বিয়া ম্যাচ: কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ তেলের নতুন দাম, বদলে যাচ্ছে স্কুল-অফিসের সময়?
- চলছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর: হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হলো ম্যাচ, জানুন ফলাফল
- আজ বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ: জানুন লাইভ দেখার সহজ উপায়
- জাম্বিয়া বনাম আর্জেন্টিনা ম্যাচের সময়সূচি পরিবর্তন, জানুন নতুন সময়সূচি