শেষ হলো বাংলাদেশের ম্যাচ, দেখেনিন ফলাফল
ঘরের মাঠে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে অস্ট্রেলিয়ার কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ নারী ক্রিকেট দল। ম্যাচটিতে স্বাগতিকদের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটের সহজ জয় পেয়েছে অ্যালিসা হেলির দল। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১২৬ রান সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। জবাবে ব্যাট করতে নেমে ১০ উইকেট ও ৪২ বল হাতে রেখেই জয়ের বন্দরে নোঙর করে অজি মেয়েরা।
লক্ষ্য তাড়ায় অজিদের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন অ্যালিসা হেলি ও বেথ মুনি। শুরু থেকেই আক্রমণাত্ম ক্রিকেট খেলেন তারা দুজন। সেই পরিকল্পনায় তারা সফলও হয়েছেন।
টাইগ্রেস বোলারদের তুলোধুনো করে সহজ জয় পেয়েছে সফরকারীরা। দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়ার সঙ্গে ফিফটির দেখা পেয়েছেন অ্যালিসা (৬৫*) ও মুনি (৫৫*) দুজনেই। শেষ পর্যন্ত অপরাজিত থেকে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়েন তারা।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগ্রেস দলপতি নিগার সুলতানা জ্যোতি। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। তবে রানের খাতা খোলার আগেই উইকেট বিলিয়ে দেন দিলারা। সোফি মোলিনাক্সের বলে তাকে তালুবন্দী করেন সাদারল্যান্ড। পরে উইকেটে আসেন সোবহানা মোস্তারী। তিনিও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ৮ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি এই টপ অর্ডার।
ইনিংসের শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপ সামলে মুর্শিদার সঙ্গে জুটি গড়েন নিগার সুলতানা। তবে মুর্শিদার (২০) বিদায়ে ভেঙে যায় তাদের ৫৭ রানের জুটি।
এরপর বাইশ গজে আসেন ফাহিমা খাতুন। তার সঙ্গেও জুটি গড়েন টাইগ্রেস দলপতি। এ দুজনের ব্যাট থেকে আসে ৬০ রান। দলীয় রানের চাকা সচল রাখার পাশাপাশি ফিফটি হাঁকিয়েছেন নিগার। যা তার টি-২০ ক্যারিয়ারের ষষ্ঠ অর্ধ শতক।
২০তম ওভারের তৃতীয় বলে ফাহিমাকে (২৭) সাজঘরের পথ দেখান মোলিনাক্স। তবে শেষ পর্যন্ত ৬২ রানে অপরাজিত ছিলেন নিগার। তার ব্যাটে ভর করে লড়াকু পুঁজি পেয়েছে স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ দুটি উইকেট শিকার করেন সোফি মোলিনাক্স। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন টেলা ভ্লেমিঙ্ক ও জর্জিয়া ওয়ারহ্যাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: ফ্রিতে সরাসরি দেখবেন যেভাবে
- আজ নতুন সময়ে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, জানুন সময়সূচি
- চলছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: প্রথমার্ধের খেলা শেষ, জানুন ফলাফল
- আজ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি দেখবেন যেভাবে
- আজ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- জর্ডান বনাম আলজেরিয়া: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- নরওয়ে বনাম সেনেগাল: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ফ্রান্স বনাম ইরাক: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ফ্রান্স বনাম ইরাক: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ: সরাসরি দেখার সহজ উপায়
- চলছে স্পেন বনাম সৌদি আরব ম্যাচ: প্রথমার্ধে ৩ গোল, দ্বিতীয়ার্ধ সরাসরি দেখুন Live
- আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল ও মাত্রা