মুস্তাফিজকে নিয়ে অবাক করা কথা বললেন মাইকেল ভন
চলমান আসরে দারুন ছন্দে আছেন বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের জয়ে অবদান রাখছেন ফিজ। আসরের শুরু থেকেই চেন্নাইয়ের ভরসার পাত্র হয়ে উঠেছেন তিনি। এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামে ফিজরা। আর প্রথম ম্যাচেই ৬ উইকেটের বিশাল জয় পায় চেন্নাই সুপার কিংস।
এই ম্যাচে বল হাতে ভয়ংকর ছিলেন ফিজ। প্রথম ১০ বলেই তুলে নেন ৪ উইকেট। শেষ পর্যন্ত ৪ ওভার বল করে ২৯ রান খরচ করে তুলে নেন ৪ উইকেট। ম্যাচ সেরা ও ফ্যান্টাসি ক্রিকেটারের পুরুস্কার জিতে নেন ফিজ।
দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। এই ম্যাচেই নিজের কাটারের জাদু দেখান ফিজ। প্রথম দুই ওভারে একটু খরুচে থাকলেও ডেথ ওভারে নিজের কারিসমা দেখান ফিজ। শেষ দুই ওভারে ৭ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। ফলে ৪ ওভারে ৩০ রান খরচ করে তুলে নেন ২ উইকেট। যা দলের জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে।
অপরদিকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দারুন ছন্দে আছেন আন্দ্রে রাসেল। নিজেদের প্রথম দুই ম্যাচেই দুটি করে উইকেট নিয়েছেন আন্দ্রে রাসেল। আসরে চার উইকেট নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় আছেন রাসেল। মুস্তাফিজের পর রাসেলের বোলিং ভালো লেগেছে ভনের কাছে।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, 'আপনি ফিজের কথা বলতে পারেন। কারণ সে দুই ম্যাচে ৬ উইকেট পেয়েছে। ছোট করে আমি আন্দ্রে রাসেলের নামটাও যুক্ত করতে চাই। কলকাতার গুরুত্বপূর্ণ সময়ে সে দারুণ বোলিং করেছে। কিন্তু আমি ফিজের কথা বলব। তার বোলিং আমার বেশি ভালো লেগেছে।'
'এরিক সাইমন (চেন্নাইয়ের বোলিং পরামর্শক) পেসারদের নিয়ে দারুণ কাজ করছে। কারণ তারা বেশিরভাগ সময়ই পেসারদের নিয়ে বোলিংয়ের শুরুটা করে এবং সুইংও পায়।'
সেই অনুষ্ঠানে মাইকেল ভনের সঙ্গে একমত পোষণ করেছেন হার্শা ভোগলেও। ভনের কথা জবাবে ভারতের এই ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক বলেন, 'হ্যাঁ, দীপক চাহার বল সুইং করাচ্ছে। ফিজকে দেখে মনে হচ্ছে সেও খানিকটা ফিরে এসেছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ