মুস্তাফিজের বাজে ফর্মের দিন তার 'ফিজ’ নাম পাল্টে নতুন নাম দিল চেন্নাই
আইপিএলের এবারের আসরে টানা দুই জয় দিয়ে আসর শুরু করে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। যেখানে দলের জয়ে গুরুত্ব পূর্ণ ভুমিকা পালন করে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে একাই তাদের ব্যাটিং লাইন আপ ধসিয়ে দেয় ফিজ। প্রথম ম্যাচে ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। বিরাট কোহলি, ডুপ্লেসি, ক্যামেরুন গ্রিনসহ পতিদারের উইকেট তুলে নেন মুস্তাফিজ।
এই ম্যাচে হয়েছিলেন ম্যাচ সেরা ও ফ্যান্টাসি ক্রিকেটার। পরের ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষেই ছিলেন দুর্দান্ত। প্রথম দুই ওভারে বেশি রান। দিলেও শেষ দুই ওভারে ৭ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। ৪ ওভারে ৩০ রান খরচ করে নেন ২ উইকেট। তবে আসরে টানা দুই জয়ের পর দিল্লির বিপক্ষে প্রথম হারের স্বাদ পেল চেন্নাই সুপার কিংস।
প্রথম ব্যাট করে নির্ধারীত ২০ ওভারে ৫ উইকেটে ১৯১ রান করে দিল্লি ক্যাপিটালস। জবাবে ব্যাট করতে শুরুতেই দুই উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ১৬ বলে ৩৭ রানের ক্যামির পরও ২০ রানে হেরেছে চেন্নাই সুপার কিংস। নির্ধারীত ২০ ওভারে ৬ উইকেটে ১৭১ রান তোলে চেন্নাই সুপার কিংস।
আর চেন্নাই সুপার কিংসের হারের দিনে ভালো বল করতে পারেননি মুস্তাফিজ। ৪ ওভার বল করে ৪৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। এই দিন একটা নো বল করেছেন ফিজ।
তাইতো ম্যাচ শেষে মুস্তাফিজের বোলিং নিয়েও কথা বলেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক রুতুরাজ গায়কওয়াড়। তিনি বলেন, আমাদের পাওয়ার প্লের প্রথম চার ওভার বেশ ভালই ছিলো। কিন্তু শেষ দুই ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। বিশেষ করে মুস্তাফিজের নো বলটা আমাদের উপর ভারি হয়েছে। তবে ৭ উেইকেট নিয়ে এখন পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন ফিজ। কিন্তু মুস্তাফিজের বাজে ফর্মের দিন চেন্নাই সুপার কিংস তার ফিজ নাম পাল্টে দিল। সবার পরিচিত 'ফিজ' নামের পরিবর্তের চেন্নাই তাদের পোস্টে এখন 'মুজ' ব্যবহার করছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!