বিরক্ত হয়ে নিজের নাম বদলে ফেললেন জস বাটলার
ইংল্যান্ডের তারকা ব্যাটার জস বাটলার। ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কের দায়িত্ব পালন করছেন তিনি। তবে তার মানুষ ভুলভাল উচ্চারণ করে। তাই তিনি বেশ হতাশ। কেননা সঠিক বলার পরেই কেউ তার নাম ভুল ছাড়া সঠিক ভাবে বলতে পারে না। তাইতো নিজের নাম বদলে ফেললেন তিনি।
বর্তমানে তিনি রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলছেন। এতো ব্যস্ততার মাঝেই নিজের নাম পরিবর্তনের কথা বলেছেন তিনি। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডও আনুষ্ঠানিকভাবে বাটলারের নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছে।
এক ভিডিও বার্তায় বাটলার বলেন, ‘আমি ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেট অধিনায়ক জস বাটলার। সারা জীবন আমাকে ভুল নাম ধরে ডাকা হয়েছে। রাস্তায় অপরিচিত মানুষ থেকে আমার মা সবাই। জন্মদিনের কার্ডেও লেখা হয় ‘প্রিয় জশ, তোমার বয়স হচ্ছে। অনেক ভালোবাসা, মা’। আমার বিভিন্ন প্রশংসাপত্রেও ভুল নাম লেখা রয়েছে। দেশের হয়ে ১৩ বছর খেলার পর এবং দু’টি বিশ্বকাপ জেতার পর এই সমস্যাটা সমাধান করার সময় হয়েছে। একদম সমাধান করে ফেলেছি। সবার সুবিধা হবে। এখন থেকে আমি আনুষ্ঠানিকভাবে, জশ বাটলার।’
নাম পরিবর্তনের ঘোষণা শেষে তাকে বেশ বিরক্তি প্রকাশ করতে দেখা যায়। বাটলারের শুরুর নামটা মূলত ইংরেজি অক্ষর ‘জেওএস’ দিয়ে ছিল। যেটা পরিবর্তন করে তিনি করেছেন ‘জেওএসএইচ’।
ইংল্যান্ডের হয়ে এখনও পর্যন্ত ৫৭টি টেস্ট, ১৮১টি ওয়ানডে এবং ১১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বাটলার। সব ঠিক থাকলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তার নেতৃত্বেই মাঠে নামবে ইংল্যান্ড। তবে বাটলার নামবেন নতুন নাম নিয়ে। তার আগে অবশ্য আইপিএলে সোমবার (১ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এ নতুন নামে নামছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!