অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
৫১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। যা বাংলাদেশের পক্ষে কেন বিশ্বের বড় দল গুলো কাছেই অসম্ভব। আর সেই অসম্ভব করার লক্ষ্য নিয়ে ব্যাটিং শুরু করেছে বাংলাদেশের ব্যাটাররা। মধ্যাহ্ন বিরতির আগে কোনো উইহেট না হারিয়ে ৩১ রান করেছে বাংলাদেশ।
আজ ৪র্থ দিনে ব্যাটিং শুরু করে শ্রীলঙ্কা। ৭ উইকেটে ১৫৭ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। জবাবে ব্যাট করতে নামে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় ১৯ রানে আর জাকির হোসেন ১১ রানে অপরাজিত আছেন।
১০২ রানে ৬ উইকেট নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। ব্যাট করতে নেমে থিতু হয়ে খেলে স্কোর বড় করার চেষ্টা করেন প্রবাথ জয়সুরিয়া ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ।
ম্যাথিউজ হাঁকিয়ে ফেলেন ফিফটি। তবে ফিফটির পর তাকে বেশি সামনে এগুতে দেননি সাকিব আল হাসান। ৭৪ বলে ৫৪ রানের মাথায় এই লঙ্কান ব্যাটারকে বোল্ড করে দেন সাকিব। ম্যাথিউজকে চতুর্থ দিনের প্রথম ও একমাত্র শিকার বানান বাংলাদেশের সেরা অলরাউন্ডার।
কারণ এরপর মাত্র ৪ ওভার ব্যাট করে লঙ্কানরা। পিচে থাকা প্রবাথ জয়সুরিয়া ও বিশ্ব ফার্নান্ডোকে ডেকে তুলে নেন লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা।
আগের দিন প্রথম ইনিংসে ৩৫৩ রানের বড় ব্যবধানে এগিয়ে থেকেও বাংলাদেশকে ফলোঅন না করিয়ে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। দ্বিতীয়বার ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে লঙ্কানরা। ৮৬ রানে চলে যায় ৬ উইকেট। তৃতীয় দিন শেষে ৬ উইকেটে ১০২ রান করে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। তারপরও ৪৫৫ রানের লিড নিয়ে ফেলেছে শ্রীলঙ্কা।
নিজের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের বোলিং তোপের মুখে পড়ে শ্রীলঙ্কার ব্যাটাররা। দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার দিমুথ করুণারত্নেকে ফেরান হাসান মাহমুদ। পরের ওভারে কুশল মেন্ডিসকে ফিরিয়ে দেন দিয়ে দ্বিতীয় আঘাত করে খালেদ। ফলে ১৫ রানে ২ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। দুজনই হয়েছেন বোল্ড। ৪ রান করেন করুণারত্নে। কুশল করেন ২ রানের।
তবে শুরুর ধাক্কা কাটায় নিশান মাদুশকা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে জুটিটা বেশি বড় হতে দেয়নি হাসান মাহমুদ। ৩৪ রান করা মাদুশকাকে দলের ৬০ রানের মাথায় আউট করেছেন তিনি। এরপর তুলে নেন দীনেশ চান্দিমালের উইকেট। ৯ রান করেন তিনি।
অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকেও ফিরিয়েছেন হাসান। ৭৮ রানে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। ফর্মে থাকা কামিন্দু মেন্ডিসকে ফিরিয়েছেন খালেদ। দিনের বাকিটা সময় প্রবাথ জয়সুরিয়াকে সাথে নিয়ে কাটিয়ে দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। ৬ উইকেট হারিয়ে ১০২ রান তুলেছে লঙ্কানরা।
৩৯ রান করে অপরাজিত আছেন ম্যাথিউস। ৩ রান করে অপরাজিত আছেন প্রবাথ। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন হাসান মাহমুদ। ২ উইকেট শিকার করেন খালেদ আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live