চেন্নাইয়ের হারের দিনে অবিশ্বাস্য পোস্ট করলেন ধোনির স্ত্রী
আসরে টানা দুই জয়ের পর তৃতীয় ম্যাচে হারের মুখ দেখেছে চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ রানে হেরেছে মুস্তাফিজরা। আর যার ফলে পয়েন্ট টেবিলে ১ নম্বরে থেকে নেমে গেছে তিনে।
তবে এই ম্যাচে আসরে প্রথম বারের মত ব্যাটিং করার সুযোগ পায় ধোনি। আর ব্যাটিংয়ে নেমে দর্শকদের মন ভরিয়ে দিয়েছেন তিনি। ব্যাট হাতে নেমে চার ছক্কার ঝড় তুলেন তিনি। দেখালেন বুড়ো হাড়ের ভেলকি। তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি। ১৬ বলে করেছেন ৩৭ রান করেছেন ধোনি।
ধোনির ইনিংস দেখে মন ভরে গিয়েছে স্ত্রী সাক্ষী ধোনিরও। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন তিনি। ম্যাচের পর ধোনি পান ‘ইলেকট্রিক স্ট্রাইকার অফ দ্য ম্যাচ’ পুরস্কার। সেই ছবি পোস্ট করে ইনস্টাগ্রাম স্টোরিতে সাক্ষী লিখেছেন, ‘হাই ধোনি! বুঝতে পারিনি যে আমরা ম্যাচটা হেরে গিয়েছি।’
এদিকে, ম্যাচ শেষে চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় বলেছেন, ‘আমার মনে হয় রাচিন প্রত্যাশা অনুযায়ী খেলতে পারেনি। প্রথম দুই ম্যাচে ও ভালো শুরু দিয়েছিল। কিন্তু এই ম্যাচে পারেনি।’ রান তাড়া করতে নেমে ১২ বল খেলে ২ রান করে আউট হয়েছেন রাচিন। ফলে প্রথম ৩ ওভারে মাত্র ৭ রান করে চেন্নাই। রুতুরাজ নিজেও মাত্র দু’বল খেলে ১ রান করে আউট হয়ে যান। কিন্তু রাচিন বেশি বল খেলায় হয়তো তাকে দায়ী করেছেন রুতুরাজ।
উল্লেখ্য, চেন্নাইয়ের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করে দিল্লি। ঋষভ পন্ত ৩২ বলে ৫১ রানের ইনিংস খেলেন। ৩৫ বলে ৫২ রান করেন ডেভিড ওয়ার্নার। জবাবে ৬ উইকেটে ১৭১ রানে চেন্নাই সুপার কিংসের ইনিংস শেষ হয়ে যায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live