শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অধপতন
সদ্য শেষ হয়েছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে শ্রীলঙ্কা। প্রথম ম্যাচে ৩২৮ রানের বিশাল জয় শ্রীলঙ্কা। দ্বিতীয় ম্যাচে ১৯২ রানে হারে বাংলাদেশ। ফলে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে পাকিস্তানকে টপকে চারে উঠে এসেছে শ্রীলঙ্কা। অন্য দিকে চার থেকে সাতে নেমে গেছে বাংলাদেশ।
শ্রীলঙ্কা টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত খেলেছে ৪ ম্যাচ। জয় দুটিতে, হার দুটিতে। অর্থাৎ বাংলাদেশ সিরিজের আগে শ্রীলঙ্কার পয়েন্ট ছিল শূন্য। দুটোতেই হেরেছিল তারা। বাংলাদেশের বিপক্ষে টানা দুই ম্যাচ জিতে তাদের পয়েন্ট এখন ৫০ শতাংশ। ৫ ম্যাচে পাকিস্তানের জয় ২টিতে, হার ৩টিতে। তারা পেয়েছে ৩৬.৬৬ শতাংশ পয়েন্ট।
এই চক্রে শ্রীলঙ্কার এখনো ঘরের মাঠে সিরিজ আছে দুটি। চলতি বছরের শেষের দিকে তারা খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে, এরপর ২০২৫ সালে তারা খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই বছরের আগস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে শ্রীলঙ্কা। সেটা অবশ্য ইংল্যান্ডের মাটিতে।
বাংলাদেশ চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে বাংলাদেশে টেস্ট খেলেছে ৪টি। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টে হারার আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল তারা। সেই সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে হারিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজের আগে ৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ছিল চারে। সিলেট ও চট্টগ্রাম টেস্টে হারের পর বাংলাদেশের পয়েন্ট এখন ২৫ শতাংশ। বাংলাদেশ এখন যৌথভাবে সপ্তম স্থানে আছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার নিচে ইংল্যান্ড। ১০ ম্যাচে তারা জিতেছে মাত্র ৩টিতে। হেরেছে ৭ ম্যাচে, ড্র একটিতে। শতাংশের হিসাবে দলটির পয়েন্ট ১৭.৫০।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!