এক পরিবর্তন নিয়ে হায়দরাবাদের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো চেন্নাই
আইপিএলের চলমান আসরে ঘরের মাঠে দারুন শুরু করে চেন্নাই সুপার কিংস। টানা দু্ই ম্যাচে পায় জয়ের দেখা। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের বিশাল জয় পায় চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে ২৯ রান খরচ করে নেন ৪ উইকেট।
নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। এখানেই বড় জয় ফিজরা। ৬৩ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ধোনিরা। এই ম্যাচেই বল হাতে দারুন ছিলেন ফিজ। ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে নেন ২ উইকেট। তবে নিজেদের তৃতীয় ম্যাচে এসে হোচট খায় চেন্নাই সুপার কিংস। ২০ রানের হারে চেন্নাই।
এই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ফিজ। ৪ ওভারে ৪৭ রান খরচ করে নিয়েছেন মাত্র ১টি উইকেট। আগামীকাল রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। চলুন দেখে নেয়া যাক ম্যাচটি কেমন হতে পারে চেন্নাইয়ের সেরা একাদশ।
ওপেনিংয়ে যথাক্রমে দেখা যাবে রুতুরাজ গায়কোয়াড় ও রাচিন রবীন্দ্রকে। তিনে আসবেন আজিঙ্কা রাহানে। চারে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। পাঁচে ব্যাটিংয়ে আসবেন শিবাম দুবে। ছয়ে ব্যাটিং আসবেন রবীন্দ্র জাদেজা। সাতে সামির রিজভী। ৮ ফিনিসিং টাচ দিতে আসবেন এমএস ধোনি। পেস বিভাগে আসবে একটি পরিবর্তন। কেননা দেশে ফিরে এসেছেন মুস্তাফিজুর রহমান। তার এই ম্যাচের একাদশে থাকা নিয়ে রয়েছে সংশয়।
চেন্নাই সুপার কিংসের সম্ভাব্য শুরুর একাদশ:
রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, এমএস ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপান্ডে, মাথিশা পাথিরানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!