হিন্দি না বুঝে পোস্ট শেয়ার দিয়ে বিপদে নারাইন
ব্যাটার সুনীল নারাইন এবারের আইপিএলে ত্রাস হয়ে উঠছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে ২২ বলে ৪৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেই ম্যাচ জিতে নারাইন একটি পোস্ট করেন। যা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
নারাইন যে পোস্ট করেছেন তাতে হিন্দিতে কিছু লেখা ছিল। যেখানে তিনি বলেছেন, আরসিবির বিরুদ্ধে রান করতে বরাবরই ভাল লাগে। এই দলের বোলিং আক্রমণ খুবই দুর্বল।- সঙ্গে ছিল নারাইনের ছবি।
সম্ভবত নিজের ছবি দেখেই ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে দেন ক্যারিবিয়ান অলরাউন্ডার। তিনি হিন্দি জানেন না। তাই বুঝতেও পারেননি কী লেখা রয়েছে। নারাইন এমন কোনো কথা বলেননি। কিন্তু তার নাম করে এটা লিখেছিল কেউ। নারাইন না বুঝে সেটি স্টোরিতে পোস্ট করেন। পরে মুছেও দেন। তবে তার আগেই ছড়িয়ে যায় বিতর্ক।
এবারের আইপিএলে প্রথম ম্যাচ থেকেই কেকেআরের হয়ে ওপেন করছেন নারাইন। বুধবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৩৯ বলে ৮৫ রান করেন তিনি। নারাইনের সঙ্গে ফিফটি করেন অঙ্গকৃশ রঘুবংশী। তাদের সঙ্গে ঝড়ো ইনিংস খেলেন আন্দ্রে রাসেল এবং রিঙ্কু সিং। এই চার ব্যাটারের দাপটে কেকেআর ২৭২ রান করে। জবাবে দিল্লি শেষ হয়ে যায় ১৬৬ রানে।
পর পর নারাইনের ইনিংসগুলি বুঝিয়ে দিয়েছে যে এ বারের আইপিএলে ব্যাট হাতে ফর্মে রয়েছেন তিনি। আগামী দিনেও তার ব্যাট থেকে বড় রানের ইনিংস চাইবে কেকেআর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live