ব্রাজিল-৫ ও আর্জেন্টিনা-১
মার্চে আন্তর্জাতিক বিরতি থাকায় প্রায় প্রতিটি জাতীয় দলই ম্যাচ খেলেছে। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ ছাড়াও দলগুলো নিজেদের মধ্যে প্রীতি ম্যাচও খেলেছে। ফলে র্যাঙ্কিংয়ে বেশ অদলবদল এসেছে। তবে এল সালভেদর ও কোস্টারিকার বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পাওয়া আর্জেন্টিনা শীর্ষ স্থান ধরে রেখেছে। অবস্থান ধরে রেখেছে ব্রাজিলও। তবে ধাক্কা খেয়েছে বাংলাদেশ।
ফিফার এপ্রিল মাসের হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। সেরা পাঁচে পরিবর্তন বলতে শুধু অবনতি হয়েছে ইংল্যান্ডের। চার নম্বরে নেমে গেছেন জুড বেলিংহ্যামরা। ইংলিশদের চারে ঠেলে দিয়ে তিন নম্বরে উঠে গেছে বেলজিয়াম। ফ্রান্স ও ব্রাজিল যথাক্রমে দ্বিতীয় ও পঞ্চম স্থান ধরে রেখেছে।
উন্নতি হয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালেরও। এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠে এসেছে সেলেসাওরা। তাদের জায়গা করে দিতে গিয়ে সাত নম্বরে নেমে গেছে নেদারল্যান্ডস।
এদিকে ফিফার হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে বাংলাদেশের। মার্চের ফিফা উইন্ডোতে ফিলিস্তিনের বিপক্ষে দুই লেগের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে সুবিধা করতে পারেনি জামাল ভূঁইয়ারা। কুয়েতে অ্যাওয়ে ম্যাচে ৫ গোল হজমের পর ঘরের মাঠেও শেষ মুহূর্তে ১-০ গোলে হেরে যায় বাংলাদেশ। বাজে পারফরম্যান্সে এক ধাপ পিছিয়ে ১৮৪ নম্বরে নেমে গেছে বাংলাদেশ।
এপ্রিলের হালনাগাদকৃত র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগিয়েছে ইন্দোনেশিয়া। ৮ ধাপ এগিয়ে ১৩৪ নম্বরে উঠেছে তারা। এ সময়কালে তাদের অর্জন ৩০.০৪। সমান পয়েন্ট হারিয়ে ১০ ধাপ নেমে গেছে ভিয়েতনাম। ১১৫ নম্বরে অবস্থান করছে এশিয়া দেশটি। এছাড়া নিজেদের ইতিহাসের সেরা র্যাঙ্কিংয়ে উঠেছে কমোরস। ১১৭ নম্বরে আছে আফ্রিকার দেশটি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live