মুস্তাফিজের বিকল্প খুজে নিল চেন্নাই সুপার কিংস
আইপিএলের চলমান আসরে ঘরের মাঠে দারুন শুরু করে চেন্নাই সুপার কিংস। টানা দু্ই ম্যাচে পায় জয়ের দেখা। প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ৬ উইকেটের বিশাল জয় পায় চেন্নাই সুপার কিংস। এই ম্যাচ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে ২৯ রান খরচ করে নেন ৪ উইকেট।
নিজেদের দ্বিতীয় ম্যাচে গুজরাট টাইটানসের বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। এখানেই বড় জয় পায় ফিজরা। ৬৩ রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে ধোনিরা। এই ম্যাচেই বল হাতে দারুন ছিলেন ফিজ। ৪ ওভার বল করে ৩০ রান দিয়ে নেন ২ উইকেট। তবে নিজেদের তৃতীয় ম্যাচে এসে হোচট খায় চেন্নাই সুপার কিংস। ২০ রানের হারে চেন্নাই।
এই ম্যাচে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি ফিজ। ৪ ওভারে ৪৭ রান খরচ করে নিয়েছেন মাত্র ১টি উইকেট। আগামীকাল রাজীব গান্ধী স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। তবে বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রোসেসিংয়ের জন্য বাংলাদেশের আছেন মুস্তাফিজ। ৩ ম্যাচ খেলার পর চতুর্থ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না দ্যা ফিজের।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন মুস্তাফিজুর রহমান। দলীয় সূত্রে নিশ্চিত হয়েছে, ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ম্যাচে খেলা হচ্ছে না মুস্তাফিজের। পাসপোর্ট জমা দিয়ে ফেলার কারণে আপাতত ভারতে ফিরতে পারছেন না তিনি। ফলে ৮ এপ্রিলের কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচেও শঙ্কা আছে মুস্তাফিজকে নিয়ে।
মুস্তাফিজ না থাকলে একাদশে কে সুযোগ পাবেন, আলোচনা চলছে সেটা নিয়ে। সেই দৌড়ে সবার থেকে এগিয়ে আছেন মাহিশ থিকশানা। আসরের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলেন তিনি। তবে সুবিধা করতে পারেননি। তাই বাদ পড়েন পরের ম্যাচে। এবার ফিরতে পারেন তিনি।
তাছাড়া উইকেট বুঝে মঈন আলীকেও খেলাতে পারে চেন্নাই। এই ইংলিশ অলরাউন্ডার আসরে এখনও ম্যাচ খেলার সুযোগ পাননি। তাই প্রথমবারের মতো একাদশে দেখা যেতে পারে অভিজ্ঞ এই ক্রিকেটারকে।
চেন্নাইয়ের হাতে অবশ্য দেশি ক্রিকেটারদের খেলানোর অপশনও থাকছে। মুকেশ চোধুরি, শার্দুল ঠাকুরদের মতো পেসাররা আছেন স্কোয়াডে। সবমিলিয়ে বেশ কিছু বিকল্প আছে টিম ম্যানেজমেন্টের হাতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!