তামিমের জাতীয় দলে ফেরা নির্ভর করছে বিসিবি সভাপতি পাপনের চূড়ান্ত মিটিংয়ের ওপর
দীর্ঘ দিন ধরে জাতীয় দলের বাইরে আছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। স্পস্টভাবে কেউ কিছু না বললেও জানা গেছে তামিম বিসিবির দুই জন পরিচালককে জানিয়ে দিয়েছেন আর জাতীয় দলে ফিরতে চান তিনি। তবে এখানে তৈরি হয়েছে সমস্যা। বিসিবি সভাপতি চান তামিম জাতীয় দলে খেলুক। তাইতো তিনি নিজেই তামিমের সাথে বসতে চান।
এদিকে দেশের সেরা ওপেনারের জাতীয় দলে ফেরা নিয়ে কথা বলেছেন বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার মতে, তামিমের মত অভিজ্ঞ ক্রিকেটারকে সবাই দলে পেতে চায়। তিনি বলেন, ‘আমরা গণ্ডির মধ্যে রয়েছি। যেকোনো ক্রিকেটারের সঙ্গেই আমাদের কথা বার্তা। তামিমকে কে না দলে চায়, সবাই তাকে দলে চায়। তার সঙ্গে বোর্ড সভাপতি কথা বলবেন। বোর্ড সভাপতি সরাসরি ব্যাপারটা দেখছেন। আমরা কথা বলতে পারি কিন্তু দায়িত্ব নিয়ে কোনো কিছু করার ওই জায়গায় আমরা নেই।’
এই দিন শুধু তামিম নয় সাকিবকেও নিয়ে কথা বলেছেন গাজী আশরাফ হোসেন লিপু। তিনি বলেন, ‘সাকিবকে নতুন করে দেখার কিছু নেই। সে অনেকদিন টেস্টের বাইরে ছিলো। হয়তো তার সেরাটা আসেনি, কিন্তু তার উপস্থিতি দলকে অনুপ্রাণিত করেছে। সাকিব জাতীয় দলের জন্য ছাতার মতো। তরুণদের অনেক কিছু শেখার আছে। সাকিব জানে তার সুনাম কিভাবে রাখতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live