দুই পরিবর্তন নিয়ে আগামীকাল কলকাতার বিপক্ষে ম্যাচের জন্য শক্তিশালী একাদশ ঘোষণা করলো চেন্নাই
আইপিএলের শুরুতে টানা দু্ই ম্যাচ জিতে উড়তে থাকে চেন্নাই সুপার কিংস। সাথে উড়তে থাকে বাংলাদেশের পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে সেই উড়তে থাকা বেশি স্থায়ী হয়নি চেন্নাইয়ের। পরের দুই ম্যাচে হারের মুখ দেখতে হয়েছে দলটিকে। ফলে ৪ ম্যাচে দুই জয়ে চার পয়েন্ট চেন্নাই সুপার কিংসের।
নিজেদের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে ৮ বল হাতে রেখে ৬ উইকেটের বিশাল জয় পায় চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন ফিজ। ৪ ওভারে ৩০ রান খরচায় নেন ৪ উইকেট। নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয় পায় চেন্নাই। গুজরাটের বিপক্ষে ৬০ রানের বিশাল জয় পায় ফিজরা। এই ম্যাচেই দারুন বল করেন ফিজ। ৪ ওভার বল করে নেন ২ উইকেট খরচ করেন ২৯ রান।
আসরে নিজেদের তৃতীয় ম্যাচে গিয়ে হারের স্বাদ পায় চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ২০ রানের হার দেখতে হয় ধোনিদের। এই ম্যাচে বল হাতে ভালো করতে পারেননি মুস্তাফিজ। ৪ ওভারে ৪৭ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আর নিজেদের সর্বশেষ ম্যাচে হায়দরাবাদের কাছে হেরেছে চেন্নাই। অবশ্য এই ম্যাচের একাদশে ছিলেন না ফিজ। কেননা বিশ্বকাপের ভিসা প্রসেসিংয়ে জন্য দেশের ফিরে গেছেন তিনি।
তবে আগামীকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও আইপিএলে ফিরতে পারেন মুস্তাফিজ। আর এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন শ্রীলঙ্কার পেসার পাথিরানা। আর তাহলে চেন্নাইয়ের একাদশে দুইটি পরিবর্তন আসতে পারে। বাদ পড়তে পারেন মঈন আলি ও মহেশ থিকশানা। তাদের জায়গাতে একাদশে সুযোগ পাবেন মুস্তাফিজ ও পাথিরানা।
চেন্নাই সুপার কিংস একাদশ : রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, অজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, দীপক চাহার, তুষার দেশপান্ডে, মুস্তাফিজ ও পাথিরানা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!