চেন্নাই থেকে মুম্বাই যাওয়ার সময় নতুন নাম পেল মুস্তাফিজ
আসরে দারুন ছন্দে আছেন বাংলাদেশের তারকা পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দলের জয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন ফিজ। সদ্য শেষ হওয়া কলকাতার বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও আইপিএলে ফিরেছেন ফিজ। ৪ ওভার বল ২২ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন। ৪ ওভারের ২৪ বলের মধ্যে ১৬টি করেছেন ডট। দলের জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
মুস্তাফিজদের পরবর্তি ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে তাদের ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এখানেই দেখা গেল ভারতে মুস্তাফিজের জনপ্রিয়তা কত। এই দিন বিমান বন্দরে ঘটে অবিশ্বাস্য ঘটনা। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের জন্য গতকাল মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় চেন্নাই সুপার কিংস।
আর মুস্তাফিজরা টিম বাস থেকে চেন্নাইয়ের বিমান বন্দরে নামে তখন চেন্নাইয়ের ফ্যানরা মুস্তাফিজ মুস্তাফিজ বলে ডেকে উঠেন। কেউ কেউ বললেন "মুস্তাফিজ ভাই, মুস্তাফিজ ভাই।" একজন তো মুস্তাফিজকে "মুস্তাফিজ স্যার" বলেই ডেকে বসেন।
চলমান আইপিএলে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৮ ইকোনোমি রেটে ৯ উইকেট নিয়ে পার্পল দৌড়ে তিন নম্বরে অবস্থান করছেন তিনি। তার কাটারের যাদুতে মুগ্ধ সবাই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- বাংলাদেশ বনাম উত্তর কোরিয়া: গোল বন্যায় শেষ হলো ম্যাচ
- মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, যতো উইকেট ও যতো রান করলেন
- আজকের অবহাওয়ার খবর: বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- প্রতিদিন রসুন খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা সতর্ক থাকবেন
- সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন, সম্ভাব্য তারিখ ঘোষণা করল ইসি
- পে-স্কেলের গেজেট কবে, মন্ত্রিসভার অনুমোদনের পরও কেন অপেক্ষা