কোপা আমেরিকার জন্য আর্জেন্টিনার ২৩ সদস্যের দল ঘোষণা
আর মাত্র দুই মাস পর শুরু হবে ল্যাটিন আমেরিকার শ্রেষ্টত্বের লড়াই কোপা আমেরিকা। এবারের আসরে দেখা যাবে বেশ বড় পরিবর্তন। এবারের আসরে শুধু মাত্র দক্ষিণ আমেরিকা কেন্দ্রিক না করে কনকাকাফ বা উত্তর আমেরিকার দলগুলোকেও যুক্ত করছে কোপা আমেরিকার নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।
এবারের আসরে অংশ গ্রহন করবে ১৬টি দল। আসন্ন আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নামবে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাদের প্রতিপক্ষ কানাডা।
আসর শুরুতে হবে বেশ অনেকটা সময় বাকি থাকলেও এখন থেকেই টুর্নামেন্টে কাদের নিয়ে হাজির হবে আর্জেন্টিনা, সেই হিসেব শুরু হয়ে গিয়েছে। আর্জেন্টিনার ফুটবলের বিশ্বস্ত সূত্র গ্যাস্টন এদুলের বরাত দিয়ে মুন্ডো আলবিসেলেস্তে প্রকাশ করেছে ২৩ জনের সম্ভাব্য স্কোয়াড।
এদুলের ভাষ্য অনুযায়ী, তিন গোলরক্ষকের মধ্যে দুজনের নাম এরইমাঝে চূড়ান্ত। এমিলিয়ানো মার্টিনেজ এবং ফ্রাংকো আরমানি থাকছেন এটা প্রায় নিশ্চিত। তৃতীয় গোলরক্ষকের বিবেচনায় আছেন ওয়াল্টার বেনিতেজ ও জিরোনিমো রুল্লি। এদের মাঝে বেনিতেজকেই আপাতদৃষ্টিতে পছন্দ কোচ স্কালোনির।
ডিফেন্ডারদের মধ্যে অনেকের জায়গাই পাকা হিসেবে দেখছেন এদুল। ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, জের্মান পাজ্জেলা, নিকোলাস টালিয়াফিগো এবং নাহুয়েল মলিনাকে নিয়ে আমেরিকা যাচ্ছেন স্কালোনি এটা প্রায় নিশ্চিত। শেষ একটা স্পটের জন্য লড়াই হবে তিনজনের মাঝে। গঞ্জালো মন্তিয়েল, মার্কোস আকুনা আর নেহুয়েন পেরেজ থেকে একজন যাবেন কোপা আমেরিকায়।
মিডফিল্ডারের মধ্যে এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস আর জিওভান্নি লো সেলসো পাচ্ছেন কোপা আমেরিকার টিকিট। দুই মিডফিল্ডার সম্প্রতি ইনজুরির কবলে পড়েছেন। গেদো রদ্রিগেজ এবং এজাকুয়েল পালাসিওস ইনজুরি আক্রান্ত। তাদের মাঝে একজন বা নতুন কাউকে দেখা যেতে পারে স্কোয়াডে।
ফরোয়ার্ড লাইনে লিওনেল মেসি এবং আনহেল ডি মারিয়ার জায়গা নিশ্চিত–এমনটা জানিয়েছিলেন কোচ স্কালোনি নিজেই। এদের বাইরে লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা এবং নিকোলাস গঞ্জালেস থাকছেন তা বলা যায়। শেষ স্পটের জন্য লড়বেন আলেহান্দ্রো গার্নাচো ও ফাকুন্দো বুয়োনান্তে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live