অরেঞ্জ ক্যাপ ও পার্পল দৌড়ে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ
গতকাল রাতে মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামে চেন্নাই সুপার কিংস। টস জিতে আগো বোলিং করার সিদ্ধান্ত মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাট করতে নেমে নির্ধারীত ২০ ওভারে ২০৬ রান স্কোর বোর্ডে জমা করে চেন্নাই সুপার কিংস। জবাবে ব্যাট করতে রোহিতের সেঞ্চুরিতে ১৮৬ রান করে মুম্বই ইন্ডিয়ান্স। ফলে ২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে মুস্তাফিজরা।
তবে এই ম্যাচে সেঞ্চুরি করে অরেঞ্জ ক্যাপ দৌড়ে বড় লাফ দিয়েছেন হিটম্যান রোহিত শার্মা। জায়গা করে নিয়েছেন শীর্ষ ৫ ব্যাটারদের তালিকাতে। চলতি আইপিএলে ৫২.২০ গড়ে ১৬৭.৩১ স্ট্রাইক রেটে ২৬১ রান করেছেন তিনি। এবারের আইপিএলে এখন পর্যন্ত তিনটি সেঞ্চুরি হয়েছে। তার মধ্যে একটা রোহিতের। বাকি দুইটি বিরাট কোহলি এবং জোস বাটলারের। অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে আছেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। ৩১৯ রান নিয়ে শীর্ষে রয়েছেন তিনি। রিয়ান পরাগ ২৮৪ রান নিয়ে আছেন দুই নম্বরে। সাঞ্জু স্যামশন ২৬৪ রান নিয়ে আছেন ৩ নম্বরে। শিবমন গিল ২৫৫ রান নিয়ে আছেন পাঁচ নম্বরে। যেখানে চেন্নাই সুপার কিংসের শিবম দুবে ২৪২ রান করে ষষ্ঠ স্থানে পৌঁছে গিয়েছেন, অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ২২৪ রান করে অষ্টম স্থানে এবং ইশান কিষান ১৮৪ রান করে ১৫ তম স্থানে পৌঁছে গিয়েছেন।
পার্পল ক্যাপের দৌড়ে ১১ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। জসপ্রীত বুমরাহ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে একটিও উইকেট পাননি, এই কারণে তিনি ১০ উইকেট নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা ছাড়াও পার্পল ক্যাপের দৌড়ে শীর্ষ-৫ বোলারদের মধ্যে রয়েছেন মুস্তাফিজুর রহমান, কাগিসো রাবাদা ও খলিল আহমেদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!