দীর্ঘ মিটিং শেষ, তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে যা বললেন শান্ত
দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে দেশ সেরা ওপেনার তামিম। নিয়মিত খেলছেন ঘরোয়া ক্রিকেট। শুধু খেলছেন না খেলছেন দাপটের সাথে। বিপিএলের পর ডিপিএলেও রানের বন্যা বয়ে দিচ্ছে তিনি।
আজ ডিপিএলে আবাহনী লিমিটেডের মুখোমুখি হয়েছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এই ম্যাচে ৫৮ রানের জয় পেয়েছে আবাহনী লিমিটেড। ৬২৪ রানের ম্যাচে হয়েছে তিনটি সেঞ্চুরি। আবাহনীর নাঈম শেখ এবং নাজমুল হোসেন শান্ত ও প্রাইম ব্যাংকের মুশফিকুর রহিম করেছেন সেঞ্চুরি। এদিন হাসেনি তামিমের ব্যাট, ৭ বলে ১ রান করেছেন তিনি।
তবে আলোচনার মুল বিষয় হলো ম্যাচ শেষে নাজমুল হোসেন শান্তর সাথে কথা বলেছেন তামিম। সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসও। স্বাভাবিকভাবেই ম্যাচের পর গণমাধ্যমকর্মীদের প্রশ্ন ছিল, অধিনায়কের সাথে কী কথা হয়েছে তামিমের? তবে সরাসরি কোনো জবাব দিতে চাননি শান্ত।
জাতীয় দলের অধিনায়ক শান্ত বলেন, ‘এটা আমার আর তামিম ভাইর মধ্যেই থাক। আমি এমনি নরমালি একটু আড্ডা দিয়েছি। ওইরকম যদি কিছু হয় আপনারা জানতে পারবেন।’
শান্ত আরও বলেন, ‘আমরা ক্রিকেট নিয়ে আলাপ আলোচনা করছিলাম। কীভাবে আমরা আরেকটু বেটার করতে পারি সেটা নিয়ে আলোচনা করছিলাম। খুব বেশি সিরিয়াস কিছু তা নয়। জাস্ট দেখা করা।’
এছাড়া তামিম দলে ফিরলে তা সুবিধাজনক হবে কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘ভালো তো লাগবে। তামিম ভাইর মতো খেলোয়াড় দলে থাকলে অবশ্যই জুনিয়রদের অনেক সাহায্য হবে। উনার (তামিমের) যে অভিজ্ঞতা আছে, উনি থাকলে তো অবশ্যই দলের অনেক সুবিধা হয়। জুনিয়র প্লেয়াররা অনেক শিখতে পারে। এই মুহূর্তে এটা নিয়ে আসলে লম্বা চিন্তা করা মুশফিল। যখন এটা নিয়ে আলোচনা হবে তখন আপনারা জানতে পারবেন।’
তামিমের ব্যাটিং কেমন দেখলেন এমন প্রশ্নের ক্ষেত্রে শান্তর উত্তর ছিল, ‘আমার দেখাটা তো গুরুত্বপূর্ণ নয়। এটা সিলেক্টররা দেখবেন। আমি খেলোয়াড় হিসেবে ছোটবেলা থেকেই দেখে এসেছি। যখনই উনি ব্যাটিং করেন, উপভোগ করি। দুর্ভাগ্য যে আজ রান করতে পারেননি। কিন্তু ওভারঅল ডিপিএলে ভালো খেলেছেন। বিপিএলে ভালো ব্যাটিং করেছেন। প্রত্যেকটা ইনিংসই উপভোগ করেছি।’
এদিকে নিজের দল আবাহনীর বিশাল জয়ের ব্যাপারে শান্ত বলেন, ‘ভালো লেগেছে। ম্যাচ জিততে পেরেছি। প্রত্যেকটা ম্যাচে কন্ট্রিবিউট করতে পারলে ভালো লাগে। আজকে কন্ট্রিবিউট করতে পেরেছি। সবচেয়ে বড় কথা, চ্যাম্পিয়ন…ওটা পরের কথা। পরের ম্যাচ শেখ জামালের সঙ্গে। ওই ম্যাচটা আমরা কতো ভালো ক্রিকেট খেলতে পারি (সেটা গুরুত্বপূর্ণ)… সবাই ভালো অবস্থায় আছে। আশা করি পরের ম্যাচটা ভালো হবে।’
অনেক দিন ধরেই তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ারের সামনে ঝুলছে প্রশ্নবোধক চিহ্ন। গত বছরের জুনে আফগানিস্তান সিরিজের মাঝপথে হুট করে অবসরের ঘোষণা দিয়ে দেন তামিম। পরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে আবারও ফেরেন তিনি। যদিও শেষমেশ নানা নাটকীয়তার কারণে ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি তার। বর্তমানেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন তামিম ইকবাল। এর মাঝে ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে বিপিএলের শিরোপা জিতেছেন তামিম। হয়েছেন সর্বোচ্চ রানসংগ্রাহকও। ডিপিএলেও ভালো খেলছেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!