MD. Razib Ali
Senior Reporter
লিপু-শান্ত ম্যাজিকে বিশাল চাপে হাথুরু
দীর্ঘ দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। তামিমের অবসর নেয়া আবার অবসর ভেঙে ফেরা এবং বিশ্বকাপের দল থেকে সরে দাড়ানো এই সব এখন অতীত। তবে বর্তমানে তামিমের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফেরা নিয়ে দেশের ক্রিকেট পাড়ায় শুরু হয়েছে নানা আলোচনা, জল্পনা কল্পনা।
তবে যত দুর জানা গেছে সব কিছু ঠিক থাকলে সত্যিই অবসর ভেঙে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরছেন তামিম। এর পেছনে কাজ করছে বিসিবির প্রধান নির্বাচক লিপু, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, বিসিবি বস নাজমুল হোসেন পাপন ও ক্রিকেট আপারেশনস কমিটির চেয়ারম্যান জলাল ইউনুস।
টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তামিমকে চান বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই নিয়ে তার(তামিম) সাথে কথা বলেছেন তিনি। জানা গেছে ইতিবাচক সাড়া পাওয়া গেছে তামিমের কাছে থেকে। শুধু নাজমুল হোসেন শান্ত না ডিপিএলে খেলা চলাকালীন সময় তামিমের সাথে কথা বলেছেন ক্রিকেট আপারেশনস কমিটির চেয়ারম্যান জলাল ইউনুস ও বিসিবি নির্বাচকরা।
শুধু তাই না যে হাথুরু সিংহেকে নিয়ে তামিমের সমস্যা তাকেই তামিমের সাথে বসার জন্য চাপ দিয়েছে বিসিবি থেকে। তাকে(হাথুরুসিংহ) জনানো হয়েছে বাংলাদেশে ফিরেই যেন তিনি তামিমের সাথে বসে সবকিছু ঠিক করে। এর পেছনে কাজ করছে বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এমটা শোনা যাচ্ছে।
২২ এপ্রিল বাংলাদেশের ফিরবে বাংলাদেশের হেড কোচ হাথুরু সিংহে। আর ফিরার পর বিসিবি হাথুরুকে প্রথম কাজ দিয়েছে তামিমের সাথে বসে কথা বলার। আর যদি সব কিছু ঠিক ঠাক হয়ে যায় তাহলে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন দেশ সেরা এই ওপেনার এতে কোনো সন্দেহ নাই। শুধু তাই নয় তামিমের জাতীয় দলে ফেরা নিয়ে নিউজ করেছে ক্রিক ইনফো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live