MD. Razib Ali
Senior Reporter
৩ ওপেনার ৪ পেসার ও ৩ স্পিনার নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৪ জনের দল চূড়ান্ত করলো বিসিবি
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৪ জন ক্রিকেটার চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বিসিবি। শুধু আলোচনা জায়গা আছে একটি স্পটকে নিয়ে। আর এই জায়াগার জন্য লড়াই করছে ছয় জন ক্রিকেটার। বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ওপর নির্ভর করছে এই একটি জায়গাতে সুযোগ পাবে। যদি একজন বাড়তি পেসার নেয়া হয় তাহলে সুযোগ পেতে পারেন হাসান মাহমুদ বা তানজিম হাসান সাকিব।
আবার টিম ম্যানেজমেন্ট একজন বাড়তি স্পিনার নিতে চায় তাহলে দলে সুযোগ পেতে পারেন নাসুম আহমেদ বা তাইজুল ইসলাম। যদি এখানে একজন বাড়তি মিডল অর্ডার ব্যাটার নেয়া হয় তাহলে দলে জায়গা পেতে পারে আফিফ হোসেন বা শামীম হোসেন পাটোয়ারী। তবে এই আলোচনার আগে চলুন দেখে নেয়া যাক কোন ১৪ জনকে চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সবার প্রথমে যে নামটা আসবে সেইটা হলে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর ওপেনার তিন জন তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, সৌম্য সরকার। মিডল অর্ডারে সাকিব আল হাসান তাওহিদ হৃদয়। ফিনিসার হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদ ও জাকের আলি অনিক। স্পিনার হিসেবে খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেন ও অফস্পিনার শেখ মেহেদী। দুজনেই আবার দারুন ব্যাট করতে পারেন।
পেস বিভাগে জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। ১৩ জনের নাম শেষ। বাকি আরেক জন হচ্ছেন বাংলাদেশের একমাত্র পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন। এই ১৪ জনের নাম চূড়ান্ত করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড তো হবে ১৫ জনের। বাকি যে একটি জায়গা ফাঁকা আছে সেখানে হয় একজন বাড়তি পেসার খেলবে না হয় একজন বাড়তি স্পিনার খেলবেন বা একজন বাড়তি ব্যাটার থাকবেন। তবে বাংলাদেশের যে ১৪ জনের নাম চূড়ান্ত করেছে সেখানে তিন স্পিনার ও চার জন পেসার আছে তাই এখানে আর বাড়তি পেসার বা বাড়তি স্পিনারে দরকার নাই।
তাহলে বাকি কোন জায়গাটা সেইটা হলো বাড়তি ব্যাটার। আর এই বাড়তি ব্যাটারের জায়গাতে আছেন আফিফ হোসেন ও শামীম হোসেন পাটোয়ারী। বিসিবির পছন্দের তালিকাতে আছেন আফিফ হোসেন। তবে কোচ চন্ডিকা হাথুরু সিংহে আবার আফিফকে পছন্দ করেন না। তাই এখন দেখার বিষয় এই দুজনের মধ্যে কে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ