পার্পল ক্যাপের হিসাব নিকাশ পাল্টে দিলেন বুমরাহ ও জেরাল্ড কোয়েটজি, দেখেনিন মুস্তাফিজের অবস্থান
আজ আইপিএলে দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৯২ রান স্কোর বোর্ডে জমা করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারীত ১৯.১ ওভারে ১৮৩ রানে অল-আউট হয়ে যায় পাঞ্জাব কিংস। ৯ রানের জয় পায় মুম্বাই ইন্ডিয়ান্স। এই ম্যাচে ৪ ওভার বল করে ২১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন জাসপ্রিত বুমরাহ। আর এতেই আবারও সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি। ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপ দখল করেছেন তিনি।
আজকের দুর্দান্ত বল করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের আরেক পেসরা জেরাল্ড কোয়েটজি। ৪ ওভার বল করে ৩২ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় তিন নম্বরে উঠে এসেছেন তিনি। ৭ ম্যাচে ১২ উইকেট শিকার করেছেন এই পেসার।
তাছাড়াও পাঞ্জাব কিংসের স্যাম কারানও দুর্দান্ত বল করেছেন আজকের ম্যাচে। ৪ ওভার বল করে ৪১ রান দিয়ে নিয়েছেন দুই উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় উঠে এসেছেন পাঁচ নম্বরে। ৭ ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন তিনি।
এবারের আইপিএলে শুরু থেকেই দারুন ছন্দে আছেন ভারতের তারকা স্পিনার যুবেন্দ্র চাহাল। সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় দ্বিতীয় অবস্থান আছেন তিনি। ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে ভালোভাবেই আছেন যুবেন্দ্র চাহাল।
তালিকার চার নম্বরের নামটা বাংলাদেশের তারকা পেসরা মুস্তাফিজুর রহমান। এবারের আইপিএলে দারুন ছন্দে আছেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল মাতাচ্ছেন তিনি। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে তিন নম্বরে আছেন ফিজ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live