আইপিএল থেকে যত টাকা নিয়ে ফিরছেন মুস্তাফিজ
আর মাত্র চার ম্যাচ খেলে জিম্বাবুয়ে সিরিজ খেলতে আইপিএল থেকে বাংলাদেশে ফিরে আসবেন মুস্তাফিজ। আইপিএলের পুরো আসর খেলার এনওসি দেয়নি বিসিবি। তার কারণ হলো বিশ্বকাপের প্রস্তুতিতে খর্বশক্তির জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। তাই তাকে এনওসি দেয়নি বোর্ড। এই নিয়ে চলছে চারে দিকে আলোচনা সমালোচনা।
তবে আরেকটা বিষয় ভক্তদের মাঝে ঘুরে বেড়াচ্ছে যে মাঝ পথে আইপিএল ছেড়ে যাওয়াতে কত টাকা পাবেন মুস্তাফিজ। আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়বেন টাইগার এ পেসার।
চলমান আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ফিজ। আর চেন্নাইয়ের জার্সিতে রয়েছেন উড়ন্ত ছন্দে। ৫ ম্যাচে শিকার করেছেন ১০ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় কাটার মাস্টার রয়েছেন ৩ নম্বরে।
আগামী ১ মে পর্যন্ত তাকে আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বিসিবি। তাইতো দুর্দান্ত ফর্মে থাকার পরও আইপিএল ছেড়ে ফিরতে হবে দেশে।কিন্তু অনাপত্তিপত্র না পাওয়ায় পুরো আইপিএল খেলতে পারবেন না তিনি। ফলে স্বাভাবিকভাবেই নিলামের পুরো টাকা পাবেন না টাইগার পেসার। ২ মে দেশে ফেরায় আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়বেন মোস্তাফিজ।
আইপিএলের পারিশ্রমিকের নিয়ম, গ্রুপ পর্বের ১৪টি ম্যাচ খেলার মতো অবস্থায় থাকলে, পুরো টাকাটাই পেতেন তিনি। আর ম্যাচ কম খেললে আনুপাতিক হারে পাবেন পারিশ্রমিক।
সেই হারে প্রতি ম্যাচে তিনি পারিশ্রমিক পাচ্ছেন ১৮ লাখ ৭২ হাজার টাকার কিছু বেশি। একই সঙ্গে দৈনিক ভাতা, ব্যক্তিগত ম্যাচসেরার পুরস্কার, উইনিং বোনাসসহ আইপিএলে আরও অর্থ আয়ের উৎস রয়েছে।
১ মে পর্যন্ত বিসিবির কাছ থেকে অনাপত্তিপত্র পেয়েছেন টাইগার পেসার। ফলে গ্রুপপর্বের শেষ চার ম্যাচ খেলতে পারবেন না তিনি। এতে ভিত্তিমূল্য ২ কোটি রুপি থেকে প্রায় ৭২ লাখ রুপি পাবেন না মোস্তাফিজ।
অর্থ্যাৎ এবারের আইপিএল থেকে এক কোটি ২৮ লাখের কিছু বেশি আয় হবে কাটার মাস্টারের। আর এ সময়টায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ৫ ম্যাচ খেললে তার আয় হবে ১২ লাখ ৫০ হাজার টাকা, যা আইপিএলের এক ম্যাচের চেয়ে অনেক কম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!