৪ পেসার, ৩ ব্যাটার ও ৩ স্পিনার নিয়ে লাখনৌর বিপক্ষে ম্যাচের জন্য একাদশ ঘোষণা করলো চেন্নাই
এবারের আইপিএলে টানা দুই জয় দিয়ে ফুরফুরে মেজাজে ছিল আসরের ডিপেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। তবে পরের দুই ম্যাচে হারের মুখ দেখে দলটি। তবে আবার টানা দুই ম্যাচ জিতে ঘুরে দাড়ায় মুস্তাফিজরা। নিজেদের সর্বশেষ ম্যাচে লাখনৌ সুপার জায়েন্টসের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হার দেখতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে।
এই ম্যাচে ব্যাটাররা কিছুটা ভালো করলেও বোলাররা তেমন কিছুই করতে পারেনি। শুধু মাত্র পাথিরানা ও মুস্তাফিজরা ছাড়া আর কোনো বোলার উইকেটের দেখা পাননি। তবে মুস্তাফিজদের জন্য আশার আলো হলো চেন্নাইয়ের পরবর্তি ম্যাচ তাদের ঘরের মাঠ চিপকে।
লাখনৌ সুপার জায়েন্টসের বিপক্ষে নিজেদের অষ্টম ম্যাচে এম. এ. চিদম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মাঠে নামবে চেন্নাই সুপার কিংস। তবে ভক্তদের মনে এখন প্রশ্ন এই ম্যাচে কেম হবে চেন্নাই সুপার কিংসের একাদশ। তবে এই ম্যাচের একাদশে একটি থেকে দুটি পরিবর্তন আনতে পারে চেন্নাই সুপার কিংস।
মঈন আলির জায়গাতে দেখা যেতে পারে সামির রিজভীকে। এখন পর্যন্ত ৭ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস।
চেন্নাই একাদশ : রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, মঈন আলি/সামির রিজভী, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, তুষার দেশপান্ডে, দীপক চাহার, মুস্তাফিজুর রহমান ও মাথিশা পাথিরানা।
ইম্প্যাক্ট খেলোয়াড় : সামির রিজভী, শার্দুল ঠাকুর, শেক রশিদ, নিশান্ত সিন্ধু ও মিচেল স্যান্টনার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- বিশাল বিনিয়োগ ৩ লাখ ২ হাজার শেয়ার কেনার ঘোষণা
- বিমা খাতের বিনিয়োগকারীদের নজর ১৬ এপ্রিল: বড় লভ্যাংশের আভাস
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- সুস্থ থাকতে দিনে ঠিক কয়টি খেজুর খাবেন? জানুন পুষ্টিবিদদের পরামর্শ
- ২ লাখ ৬০ হাজার শেয়ার উপহার
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- আর কত দিন চলবে পেট্রল-অকটেনে, জানাল জ্বালানি বিভাগ
- ৮০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, ৫ বিভাগে সতর্কবার্তা
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- এক ধাক্কায় ৪,৪৩২ টাকা কমল সোনার দাম