মুস্তাফিজকে ঘিরে নতুন পরিকল্পনা চেন্নাইয়ের, থাকছে নতুন চমক
চলমান আইপিএলে দারুন ছন্দে আছেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত বোলিংয়ে দলের জয়ে রাখছেন অবদান। যে ম্যাচ গুলোতে ভালো বল করতে পারেনি সেই ম্যাচ গুলোতে হারের মুখ দেখেছে চেন্নাই সুপার কিংস।
দলের অন্যতম ভরসার জায়গা তৈরি করেছেন মুস্তাফিজ। পাথিরানা ও মুস্তাফিজ চেন্নাইয়ের বোলিংকে করেছে আরও শক্তিশালী। তবে ঘরের মাঠে মুস্তাফিজ ভালো করলেও চেন্নাইয়ের বাইরের নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।
মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে ৪ ওভার বল করে ৪৭ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন। সেই ম্যাচে বেশ খরুচে ছিলেন তিনি। সেই সাথে এই ম্যাচে করে ছিলেন নো বল। এই বিষয়টা নিয়ে কথা বলেছেন চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ডিজে ব্র্যাভো। তার সুরে সুর মেলালেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়েকোয়াড়।
তাইতো বোলিং লাইন আপে কিছুটা পরিবর্তন আনতে চান চেন্নাই সুপার কিংসের বোলিং কোচ ডিজে ব্র্যাভো। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচে এক আচেনা মুস্তাফিজকে দেখেছিল ক্রিকেট বিশ্ব। ৪৭ রান দিয়ে পেয়েছিলেন মাত্র ১ উইকেট। তাছাড়াও কালকের ম্যাচে লাখনৌর বিপক্ষে ৪ ওভার বল করে ৪৩ রান দিয়ে নিয়েছেন ১টি উইকেট। অথচ চেন্নাইয়ের ঘরের মাঠে অন্য মুস্তাফিজকে দেখা যায়।
ডিজে ব্রাভো মনে করেন মুস্তাফিজকে শুরুর দিকে বল করালে ভালো করবে। ডিজে ব্রাভোর সাথে একমত চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়েকোয়াড়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!