আফগানিস্তানের বিপক্ষে মিরাজের সেঞ্চুরি
আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়ের সময় কুঁচকির চোটে পড়েন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তার এই চোটের কারণে ‘অলিখিত ফাইনাল’ হিসেবে পরিচিত তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে খেলতে পারছেন না শান্ত। তার অনুপস্থিতিতে বাংলাদেশ দলের নেতৃত্বভার পেয়েছেন সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আর এই ম্যাচের মধ্যে দিয়ে বাংলাদেশের ১৩ তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ফরমেটে ম্যাচের সেঞ্চুরি করলেন মিরাজ।
আজকের ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দলের অধিনায়ক ও অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়া এই ম্যাচটি বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং। তবে শান্তর অনুপস্থিতিতে একাদশে কিছু পরিবর্তন আনা হয়েছে। বাঁহাতি ব্যাটসম্যান জাকির হাসানকে একাদশে অন্তর্ভুক্ত করা হয়েছে, যিনি শেষ ম্যাচে সুযোগ পেয়েছেন। পাশাপাশি পেস বোলিং বিভাগেও এসেছে পরিবর্তন—তাসকিন আহমেদের অনুপস্থিতিতে আজ ওয়ানডে অভিষেক হয়েছে তরুণ পেসার নাহিদ রানার।
বাংলাদেশ- তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, জাকির হাসান, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, জাকের আলী অনিক, শরিফুল ইসলাম, নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে ডাইরেক্ট লিস্টিংয়ে বড় সিদ্ধান্ত বিএসইসির
- মাইডাসে ভয়াবহ সংকট, খেলাপি ঋণ ছাড়াল ৪৩২ কোটি টাকা
- একই পথে দুই ফান্ড, শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত, জেনে নিন পুরো নিয়ম
- বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর
- কলেজে ভর্তির আবেদন শুরু, যেভাবে করবেন আবেদন
- জিপিএ-৫ পেলেই ট্যাব? শিক্ষামন্ত্রীর বক্তব্যে মিলল নতুন তথ্য
- কাবা শরীফের সামনে ভিডিও, বিএনপি নেতার বড় ঘোষণা
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার সুযোগ, বিএসইসির নতুন খসড়া
- ২ সেপ্টেম্বর আজকেরস্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ১ ইউরোতে বাড়ি কিনুন ইতালিতে, তবে মানতে হবে যেসব কঠিন শর্ত
- ৮০০ কোটি টাকা সংগ্রহ করল যমুনা ব্যাংক, বন্ডে কারা কত বিনিয়োগ করল
- স্বর্ণ কিনতে যাওয়ার আগে জেনে নিন আজকের দাম
- হঠাৎ কমল এলপিজি গ্যাসের দাম, নতুন দর জানুন
- নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বড় সুখবর