ব্রেকিং নিউজ: চারটি মামলায় আওয়ামী লীগের মন্ত্রীসহ ছয়জন গ্রেফতার
রাজধানীর তিন থানায় হওয়া চারটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ছয়জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
বুধবার (৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ বিষয়ে আদেশ দেন।
এদিন সকালে পুলিশ আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তারা তাদের নতুন এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। বিচারক আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেফতার হওয়া অন্যদের মধ্যে আছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজীবুর রহমান এবং সাবেক সংসদ সদস্য সাদেক খান।
২০১৫ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোহাম্মদপুর থানার একটি মামলায় আনিসুল হক, জুনাইদ আহমেদ পলক ও সাদেক খানকে গ্রেফতার দেখানো হয়েছে।
একই বছরের শাহবাগ থানায় খালেদা জিয়ার ওপর হামলার আরেকটি মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে।
বিএনপিকর্মী মকবুল হত্যার ঘটনায় একটি মামলায় নজীবুর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে।
বিচারক আবেদনগুলো মঞ্জুর করে সকল আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- আজকের টাকার রেট কত: কমেছে ২টি দেশের টাকার মান
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি কত দর
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- vivo-এর কোন ৫টি ফোন আপনার জন্য সেরা? জানুন দাম
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক
- আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন