ব্রেকিং নিউজ: পুলিশকে ১৫ দিনের আল্টিমেটাম দিলো বিএনপি.....
গেল ৫ আগস্ট বাগমারায় ছাত্র-জনতার অভ্যুত্থানের দিনে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের ক্যাডারদের হাতে অস্ত্র নিয়ে মহড়া দেওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার এবং অস্ত্র উদ্ধারের জন্য পুলিশকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে বাগমারা উপজেলার ভবানীগঞ্জের কুটিরশিল্প মাঠে পৌর বিএনপির সম্মেলনে সৈয়দ শাহিন শওকত এ কথা বলেন। বিএনপি নেতা তার বক্তব্যে বলেন, “এ সময়ের মধ্যে যদি অপরাধীদের গ্রেপ্তার না করা হয়, তবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বাগমারায় থাকতে পারবেন না।”
তিনি আরো বলেন, “আওয়ামী লীগের সন্ত্রাসী, অস্ত্রধারী গুণ্ডাদের গ্রেপ্তার না করে অপরাধের মাত্রা বাড়ানো হয়েছে। জনগণের কাছে এর জবাবদিহি করতে হবে।”
সৈয়দ শাহিন শওকত সতর্ক করে দিয়ে বলেন, “আপনাদের এক মাসের সময় নয়, ১৫ দিনের সময় দেওয়া হলো। এই সময়ের মধ্যে অস্ত্রধারী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে বাগমারা থেকে আপনাদের বিতাড়িত করা হবে।”
এদিকে, বাগমারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ৫ আগস্টের ঘটনার পর যেসব মামলা হয়েছে, তাতে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, "আসামি, অভিযুক্ত এবং তদন্তে যাদের নাম আসছে তাদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই অভিযান অব্যাহত থাকবে।"
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বর্তমানে vivo-এর সেরা ৫ ফোন, কোনটার দাম কত?
- আজকের টাকার রেট কত: কমেছে ২টি দেশের টাকার মান
- আজকের স্বর্ণের দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- 8000mAh ব্যাটারি নিয়ে vivo Y32, সঙ্গে IP69 সুরক্ষা
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি কত দর
- আজকের আবহাওয়া: দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
- আজকের টাকার রেট: বেড়েছে ১৭টি দেশের টাকার মান
- vivo-এর কোন ৫টি ফোন আপনার জন্য সেরা? জানুন দাম
- Vivo X500 Series: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারির চমক
- আজ বাংলাদেশ-আফগানিস্তান টেস্ট: কখন, কোথায় ও কীভাবে লাইভ দেখবেন