ব্রেকিং নিউজ: থ ম থ মে পরিস্থিতি, মাহফিল চলাকালে হঠাৎ গু লি, আহত...
কিশোরগঞ্জে একটি ওয়াজ মাহফিল চলাকালে অজ্ঞাত ব্যক্তিদের এয়ারগানের গুলিতে দুজন আহত হয়েছেন। রবিবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে জেলা শহরের চরশোলাকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
মাদরাসাতুল উলুমিল ইসলামিয়া দারুল জান্নাত কওমি মহিলা মাদরাসার উদ্যোগে কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজন করা হয়েছিল।
ঘটনায় আহত হয়েছেন মাদরাসার পরিচালক মুফতি আল আমিন সাদী (৩৮) এবং আগত বক্তার সফরসঙ্গী মো. জুলহাস মিয়া (১৯)। আহতদের দ্রুত কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, “মাহফিল চলাকালে মঞ্চে ওঠার সময় পাশের অন্ধকার জায়গা থেকে অজ্ঞাত ব্যক্তিরা এয়ারগান থেকে গুলি ছোড়ে। এতে দুজন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে এয়ারগানের গুলি উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
ওয়াজ মাহফিলে এমন একটি ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি, যা অত্যন্ত উদ্বেগজনক।
পুলিশ ঘটনাটির পেছনে কোনো পূর্ব শত্রুতা বা ষড়যন্ত্রের সম্ভাবনা রয়েছে কি না, তা তদন্ত করছে। একই সঙ্গে ভবিষ্যতে এই ধরনের মাহফিল বা জনসমাগমে নিরাপত্তা জোরদার করার আশ্বাস দেওয়া হয়েছে।
ওয়াজ মাহফিলের মতো শান্তিপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। পুলিশ দ্রুত অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে পারবে বলে স্থানীয়রা আশাবাদী।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- SSC Result 2026 প্রকাশ আজ: ওয়েবসাইট ও এসএমএসে দেখার পুরো নিয়ম
- অকার্যকর ৩ আর্থিক প্রতিষ্ঠান, বন্ধ হলো শেয়ার লেনদেন
- শেয়ারপ্রতি সাড়ে ১০ টাকা বোনাস পাচ্ছে বিনিয়োগকারীরা
- প্রশাসক বসছে ৫ আর্থিক প্রতিষ্ঠানে
- SSC Result প্রকাশ , এক নজরে জেনে নিন পাসের হার ও ফল দেখার নিয়ম
- মার্কশিটসহ এসএসসি ফল দেখুন এক ক্লিকে, জানুন পুরো নিয়ম
- রাজশাহী বিভাগের ২০ কলেজের তালিকা এক নজরে
- এসএসসির ফল প্রকাশ, বোর্ডভিত্তিক পাসের হার দেখুন একনজরে
- SSC Result হাতে পাওয়ার পর যে ভুলগুলো করবেন না
- কোন বোর্ডে কত পাস? এসএসসির ফলাফলের পুরো চিত্র
- এসএসসির ফলাফলে আরও দুই তথ্য সামনে এলো
- নম্বর কম মনে হলে যা করবেন, এসএসসি ফল পুনর্নিরীক্ষণের তারিখ ঘোষণা
- ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- শিক্ষামন্ত্রীর বিশেষ বৈঠক’—পাটওয়ারীর পোস্ট ঘিরে নতুন বিতর্ক
- খাতা পুনঃনিরীক্ষণ নিয়ে শিক্ষামন্ত্রীর বড় ঘোষণা