ব্রেকিং নিউজ: আওয়ামী লীগের নতুন কর্মসূচি ঘোষণা
প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে আইসিটি ট্রাইব্যুনালে করা হত্যা ও মিথ্যা মামলার প্রতিবাদে এবং প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাতে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ফেসবুক পোস্টে আওয়ামী লীগ দাবি করেছে, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চেতনা আজ ক্ষতিগ্রস্ত। পোস্টে বলা হয়, “অবৈধভাবে ক্ষমতা দখলকারী ইউনূস ও তার দোসরদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের ফলে গণতন্ত্র নির্বাসিত, মানবাধিকার লঙ্ঘিত, এবং মুক্তিযুদ্ধের আদর্শ পদদলিত। ত্রিশ লাখ শহিদের রক্ত ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগে অর্জিত এ দেশ আজ প্রতিহিংসার আগুনে জ্বলছে। দেশকে রক্ষা করতে হলে উগ্র-জঙ্গিবাদের মদদদাতা ও তাদের সহযোগীদের হটাতে হবে।”
আওয়ামী লীগের পক্ষ থেকে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কর্মসূচিগুলো হলো:
- ১-৫ ফেব্রুয়ারি: লিফলেট বিতরণ।
- ৬ ফেব্রুয়ারি: প্রতিবাদ মিছিল ও সমাবেশ।
- ১০ ফেব্রুয়ারি: বিক্ষোভ মিছিল ও সমাবেশ।
- ১৬ ফেব্রুয়ারি: দেশব্যাপী অবরোধ কর্মসূচি।
- ১৮ ফেব্রুয়ারি: সকাল-সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল।
ফেসবুক পোস্টে আরও জানানো হয়েছে, "এই কর্মসূচিগুলো বাস্তবায়নে কোনো বাধা সৃষ্টি করা হলে, আওয়ামী লীগ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও মানবাধিকারের স্বার্থে এসব কর্মসূচি বাস্তবায়ন অপরিহার্য।”
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ন্যায়বিচারের দাবিতে আওয়ামী লীগের এ ধরনের পদক্ষেপ রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। জনগণের অধিকার রক্ষার এই আন্দোলনে দলটি সর্বাত্মক প্রস্তুতির ঘোষণা দিয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- খতিয়ানে নিজের নাম আছে কি না দেখবেন যেভাবে, জানুন সহজ পদ্ধতি
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া: ১১ গোলের ম্যাচ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজকের টাকার রেট কত: বেড়েছে ৮টি দেশের টাকার মান
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ আজ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, কখন, কোথায় কীভাবে দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- vivo X500 Pro Max: ২০০MP ক্যামেরা ও ৮০০০mAh ব্যাটারি
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ: সরাসরি দেখুন LIVE
- বাংলাদেশ-ইন্দোনেশিয়া ম্যাচ আজ, কখন ও কোথায় দেখবেন লাইভ
- আবহাওয়ার খবর: ৬০ কিমি বেগে হাওয়ার শঙ্কা, ৩ বন্দরে সংকেত
- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ আজ, লাইভ দেখার সহজ উপায়