সিটি ব্যাংকসহ চার কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি কোম্পানি তাদের পরিচালনা পর্ষদের বোর্ড সভার নির্ধারিত তারিখ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে জানা গেছে, এই সভাগুলোতে কোম্পানিগুলো তাদের অ-নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আয় প্রতি শেয়ার (ইপিএস) প্রকাশ করবে।
আরএকে সিরামিক্স আগামী ২২ জুলাই ২০২৫ দুপুর ৩টায় বোর্ড সভা অনুষ্ঠিত করবে। সভায় কোম্পানির ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
ন্যাশনাল ব্যাংকের বোর্ড সভা একই দিনে বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। ব্যাংকটি দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
সিটি ব্যাংক ২৭ জুলাই ২০২৫ বিকেল ৩টায় বোর্ড সভা করবে, যেখানে দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ও আয় প্রতি শেয়ার ঘোষণা করা হবে।
পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ২০ জুলাই দুপুর ২টা ৩০ মিনিটে বোর্ড সভায় প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন ও ইপিএস প্রকাশ করবে।
এই বোর্ড সভার ফলাফল বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ