আগামীকাল বাংলাদেশ বনাম ভুটান লড়াই: ম্যাচ সময়সূচি ও লাইভ দেখার সহজ উপায়
নিজস্ব প্রতিবেদক: সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের মাঠে কাল শুরু হচ্ছে বাংলাদেশের মেয়েদের যাত্রা। দীর্ঘদিন ধরেই বয়সভিত্তিক নারী ফুটবলে সাফল্যের ধারা ধরে রেখেছে লাল-সবুজের দল। অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ পর্যায়ের মোট ছয়টি আসরের মধ্যে পাঁচটিতেই শিরোপা জিতে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে তারা। এবার লক্ষ্য অনূর্ধ্ব-১৭ আসরেও শিরোপা ঘরে তোলা।
ম্যাচের সময় ও ভেন্যু
আগামীকাল ২০ আগস্ট ভুটানের রাজধানী থিম্পুর ঐতিহাসিক চাংলিমিথাং স্টেডিয়ামে মুখোমুখি হবে স্বাগতিক ভুটান ও বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
টুর্নামেন্ট ফরম্যাট
এবারের সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে চারটি দল অংশ নিচ্ছে—বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান। টুর্নামেন্টটি রাউন্ড-রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে। শেষে পয়েন্ট টেবিলে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। তাই প্রতিটি ম্যাচই সমান গুরুত্বপূর্ণ।
যেভাবে লাইভ দেখবেন
ফুটবলপ্রেমীরা চাইলে ঘরে বসেই উপভোগ করতে পারবেন বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ। ইউটিউবের Sportzwork চ্যানেল থেকে ম্যাচটির সরাসরি সম্প্রচার দেখা যাবে।
বাংলাদেশ নারী ফুটবলের মেয়েদের জন্য এটি নতুন ইতিহাস গড়ার আরেকটি সুযোগ। আগামীকালের ম্যাচ দিয়েই শুরু হবে তাদের শিরোপা মিশন।
FAQ:
প্রশ্ন: বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ কবে হবে?
উত্তর: আগামীকাল ২০ আগস্ট সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
প্রশ্ন: বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে।
প্রশ্ন: বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ কিভাবে সরাসরি দেখা যাবে?
উত্তর: ইউটিউবের Sportzwork চ্যানেলে সরাসরি সম্প্রচার দেখা যাবে।
আল-আমিন ইসলাম/