গ্লোবাল ইসলামী ব্যাংক আইপিও অর্থ ব্যবহারে পরিবর্তন আনলো
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি তাদের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) থেকে সংগৃহীত অর্থের ব্যবহার পরিকল্পনায় পরিবর্তন এনেছে।
বুধবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ১৯ আগস্ট (মঙ্গলবার) সকাল ১১টায় অনুষ্ঠিত ব্যাংকের ১১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডাররা আইপিও অর্থ ব্যবহারের বিষয়ে বিশেষ প্রস্তাব অনুমোদন করেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার পর আইপিও ব্যয়ের আওতায় অবশিষ্ট ৩১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা এসএমই খাতে বিনিয়োগ করা হবে। পাশাপাশি অবশিষ্ট অর্থ ব্যবহারের সময়সীমা বাড়িয়ে ২৪ মাস নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর থাকবে ৯ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
কোম্পানির হিসাব অনুযায়ী, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত প্রান্তিক পর্যন্ত আইপিও থেকে সংগৃহীত মোট ৭৩ কোটি ৮১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা অব্যবহৃত অবস্থায় রয়েছে।
ব্যাংকটি জানিয়েছে, এসএমই খাতে বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকা, পুঁজিবাজারের অস্থিরতা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে নির্ধারিত সময়ে আইপিও অর্থ ব্যবহার করা সম্ভব হয়নি।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ