MD. Razib Ali
Senior Reporter
বাংলাদেশ বনাম ভিয়েতনাম: ৬৫ মিনিট খেলা শেষ, লাইভ দেখুন এখানে
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনামের ফু থো প্রাদেশিক স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা (বাংলাদেশ সময় বিকেল ৫টা) থেকে শুরু হওয়া এই লড়াইয়ে ১৫তম মিনিটে করা একমাত্র গোলে ভিয়েতনাম ১-০ ব্যবধানে এগিয়ে যায়।
খবর লেখা পর্যন্ত ৬৫ মিনিটের খেলা শেষ হয়েছে। প্রথমার্ধের পর থেকে এখনো কোনো দল গোল করতে পারেনি। সমতায় ফেরার চেষ্টা করছে বাংলাদেশ, অন্যদিকে লিড ধরে রাখতে মরিয়া ভিয়েতনাম।
কোচ টিটু নেই ডাগআউটে
বাংলাদেশ দলের প্রধান কোচ সাইফুল বারি টিটু জ্বরে আক্রান্ত হয়ে বর্তমানে হোটেলে বিশ্রামে আছেন। তার অনুপস্থিতিতে দলকে পরিচালনা করছেন সহকারী কোচরা।
ফাহমিদুল এখনো মাঠে নামেননি
ইতালীয় প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম আজকের ম্যাচে মাঠে নামেননি। নতুন ক্লাব পরিবর্তন ও অনুশীলনের ঘাটতির কারণে তাকে খেলানো হচ্ছে না। আশা করা হচ্ছে, পরবর্তী ম্যাচগুলোতে তাকে দলে দেখা যাবে।
ইতিহাস গড়ার প্রত্যাশা
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এর আগে কখনো এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারেনি। এবার দীর্ঘ প্রস্তুতির পর সৌদি আরবে অনুষ্ঠেয় মূল পর্বে খেলার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে লাল-সবুজরা। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন। ১১টি গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ মূল আসরে খেলার সুযোগ পাবে।
কোথায় দেখবেন ম্যাচটি
আজকের ম্যাচ সরাসরি দেখা যাচ্ছে ফেসবুকে। দর্শকরা ফেসবুকের সার্চ অপশনে লিখতে পারেন:
“VIETNAM VS BANGLADESH AFC U23 ASIAN CUP 2026 QUALIFIERS live”
এভাবে সার্চ করলে একাধিক ফেসবুক পেজ থেকে ম্যাচটি সরাসরি দেখা যাচ্ছে।
লাইভ দেখুন এখানে
তানভির/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- সাহাবুদ্দিনের পর বঙ্গভবনে কে, আলোচনায় যে ৬ নাম
- পদত্যাগের পরে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
- বিশ্বকাপ ফাইনাল পুনরায় চেয়ে পিটিশন, যা বললেন তাপিয়া
- ইনজুরিতে ছিটকে গিয়ে বিয়ে সারলেন নাহিদ রানা
- ম্যানইউর ১৫ বছরের বিস্ময়বালক গ্যাব্রিয়েলকে নিয়ে বড় ইঙ্গিত এমবেউমোর
- বালেবাকে নিয়ে ম্যানইউর সাথে ফের যোগাযোগ, দাবি রোমানোর
- স্পিকার জানালো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে কে
- আজকের মুদ্রা বিনিময় হার: এক নজরে সব দেশের রেট
- রাষ্ট্রপতির শেষ চিঠিতে উঠে এলো যেসব গুরুত্বপূর্ণ বিষয়
- ৫ স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ রাষ্ট্রপতি
- বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু, নতুন যাত্রার সময় জানা গেল