Alamin Islam
Senior Reporter
বাংলাদেশ বনাম ভিয়েতনাম: ৮০ মিনিটের খেলা শেষে, জেনে নিন ফলাফল
এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইপর্বে ভিয়েতনামের ফু থো প্রাদেশিক স্টেডিয়ামে চলছে বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা শুরু হওয়া ম্যাচে প্রথমার্ধের ১৫তম মিনিটে করা একমাত্র গোলে এগিয়ে যায় স্বাগতিক ভিয়েতনাম।
খবর লেখা পর্যন্ত ৮০ মিনিটের খেলা শেষ হয়েছে। এরপর আর কোনো দল গোল করতে পারেনি। ম্যাচে সমতা ফেরানোর জন্য একের পর এক চেষ্টা করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল, তবে এখনো গোলের দেখা মেলেনি। অন্যদিকে ভিয়েতনাম লিড ধরে রাখার পাশাপাশি আক্রমণও চালিয়ে যাচ্ছে।
কোচ টিটু নেই ডাগআউটে
বাংলাদেশ দলের প্রধান কোচ সাইফুল বারি টিটু জ্বরে আক্রান্ত হওয়ায় হোটেলে বিশ্রামে আছেন। আজকের ম্যাচে তাকে ডাগআউটে দেখা যাচ্ছে না, সহকারী কোচরা দলের দায়িত্ব সামলাচ্ছেন।
ফাহমিদুল এখনো মাঠে নামেননি
ইতালীয় প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেও নতুন ক্লাব পরিবর্তন ও অনুশীলনের ঘাটতির কারণে আজকের ম্যাচে তাকে খেলানো হয়নি। তবে আশা করা হচ্ছে, পরবর্তী ম্যাচগুলোতে তিনি মাঠে নামবেন।
ইতিহাস গড়ার স্বপ্ন
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল এখনো এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের মূল পর্বে খেলতে পারেনি। এবার দীর্ঘ প্রস্তুতির পর দলটির লক্ষ্য মূল আসরে জায়গা করে নেওয়া। ১১ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা চার রানার্সআপ আগামী বছর সৌদি আরবে মূল পর্বে খেলবে। বাংলাদেশ রয়েছে ‘সি’ গ্রুপে—প্রতিপক্ষ ভিয়েতনাম, সিঙ্গাপুর ও ইয়েমেন।
কোথায় দেখবেন ম্যাচটি
আজকের ম্যাচ সরাসরি দেখা যাচ্ছে ফেসবুকে। দর্শকরা ফেসবুকের সার্চ অপশনে লিখতে পারেন:
“VIETNAM VS BANGLADESH AFC U23 ASIAN CUP 2026 QUALIFIERS live”
এভাবে সার্চ করলে একাধিক ফেসবুক পেজ থেকে ম্যাচটি দেখা যাচ্ছে।
তানভির/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ