Alamin Islam
Senior Reporter
বিপিএল নিলাম শুরু সরাসরি দেখুন Live
দীর্ঘ এক দশকের বিরতির অবসান ঘটিয়ে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী নিলামের মাধ্যমে। ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে গত কয়েক আসরের ড্রাফট পদ্ধতি বাতিল করে ফেরানো হয়েছে এই বহু প্রতীক্ষিত নিলাম। আজ, রবিবার (৩০ নভেম্বর, ২০২৫), বিকেল ৪টায় শুরু হতে চলেছে এই মেগা ইভেন্ট।
সরাসরি সম্প্রচার দেখবেন যেভাবে
ক্রিকেটপ্রেমীরা যেন নিলামের প্রতিটি মুহূর্তের উত্তেজনা সরাসরি উপভোগ করতে পারেন, সেজন্য লাইভ সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।
টেলিভিশনে: দেশের খেলাধুলা বিষয়ক চ্যানেল টি স্পোর্টস নিলামের শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে।
অনলাইনে (মোবাইলে): যারা টেলিভিশনের বাইরে বা মোবাইলে দেখতে চান, তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি স্ট্রিমিং দেখতে পারবেন।
সময় ও স্থান
১২তম বিপিএল প্লেয়ার্স’ নিলামের মূল তথ্যগুলো নিচে দেওয়া হলো:
সময়: নিলামের কার্যক্রম শুরু হবে ঠিক বিকেল ৪টায়।
স্থান: রাজধানীর অভিজাত পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুম।
পরিচালনা: নিলাম পরিচালনার দায়িত্বে আছেন ওরমান রাফে নিজাম।
খেলোয়াড়দের হালনাগাদ
এই নিলামে মোট ১৫৯ জন দেশি ক্রিকেটার তাদের ভাগ্য পরীক্ষার অপেক্ষায় আছেন। দেশি তারকাদের মধ্যে সর্বোচ্চ 'এ' ক্যাটাগরিতে আছেন লিটন দাস ও নাঈম শেখ। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে রয়েছেন: ‘বি’ (১২ জন), ‘সি’ (১৭ জন), ‘ডি’ (২৬ জন), ‘ই’ (৩৮ জন), এবং ‘এফ’ (৬৩ জন)।
বিদেশি খেলোয়াড়দের পক্ষ থেকে ব্যাপক আগ্রহ দেখা গেছে। প্রাথমিকভাবে আবেদনকারীর মধ্যে যাচাই-বাছাই শেষে মোট ২৬০ জন বিদেশী ক্রিকেটারকে নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে।
দল গঠনের নিয়ম অনুসারে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অবশ্যই 'এ' ও 'বি' ক্যাটাগরি থেকে ন্যূনতম দুইজন, 'সি' ও 'ডি' থেকে ছয়জন, 'ই' ক্যাটাগরি থেকে তিনজন এবং 'এফ' ক্যাটাগরি থেকে কমপক্ষে একজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে হবে।
সরাসরি দেখতে এখানেক্লিককরুন।
এম,আর,এ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- দেশের বাজারে আজকের সোনার দাম
- আপনার মাথায় কত টাকার সরকারি ঋণ? সংসদে মিলল সুনির্দিষ্ট হিসাব
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- তাপমাত্রা নিয়ে যা বলছে আবহাওয়া অফিস
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান
- সোনা ও রুপার গহনার নতুন দাম নির্ধারণ