Alamin Islam
Senior Reporter
bpl auction 2026: সর্বোচ্চ দাম পেল নাইম, অবাক লিটন, মাহমুদউল্লাহ
দীর্ঘ এক দশকের বিরতির অবসান ঘটিয়ে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসরের খেলোয়াড় বাছাই প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী নিলামের মাধ্যমে। ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে গত কয়েক আসরের ড্রাফট পদ্ধতি বাতিল করে ফেরানো হয়েছে এই বহু প্রতীক্ষিত নিলাম। আজ, রবিবার (৩০ নভেম্বর, ২০২৫), বিকেল ৪টায় শুরু এই মেগা ইভেন্ট।
সরাসরি সম্প্রচার দেখবেন যেভাবে
ক্রিকেটপ্রেমীরা যেন নিলামের প্রতিটি মুহূর্তের উত্তেজনা সরাসরি উপভোগ করতে পারেন, সেজন্য লাইভ সম্প্রচারের ব্যবস্থা রাখা হয়েছে।
টেলিভিশনে: দেশের খেলাধুলা বিষয়ক চ্যানেল টি স্পোর্টস নিলামের শুরু থেকে শেষ পর্যন্ত সরাসরি সম্প্রচার করবে।
অনলাইনে (মোবাইলে): যারা টেলিভিশনের বাইরে বা মোবাইলে দেখতে চান, তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি স্ট্রিমিং দেখতে পারবেন।
সময় ও স্থান
১২তম বিপিএল প্লেয়ার্স’ নিলামের মূল তথ্যগুলো নিচে দেওয়া হলো:
সময়: নিলামের কার্যক্রম শুরু হবে ঠিক বিকেল ৪টায়।
স্থান: রাজধানীর অভিজাত পাঁচ তারকা হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুম।
পরিচালনা: নিলাম পরিচালনার দায়িত্বে আছেন ওরমান রাফে নিজাম।
খেলোয়াড়দের হালনাগাদ
এই নিলামে মোট ১৫৯ জন দেশি ক্রিকেটার তাদের ভাগ্য পরীক্ষার অপেক্ষায় আছেন। দেশি তারকাদের মধ্যে সর্বোচ্চ 'এ' ক্যাটাগরিতে আছেন লিটন দাস ও নাঈম শেখ। এছাড়া অন্যান্য ক্যাটাগরিতে রয়েছেন: ‘বি’ (১২ জন), ‘সি’ (১৭ জন), ‘ডি’ (২৬ জন), ‘ই’ (৩৮ জন), এবং ‘এফ’ (৬৩ জন)।
বিদেশি খেলোয়াড়দের পক্ষ থেকে ব্যাপক আগ্রহ দেখা গেছে। প্রাথমিকভাবে আবেদনকারীর মধ্যে যাচাই-বাছাই শেষে মোট ২৬০ জন বিদেশী ক্রিকেটারকে নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে।
দল গঠনের নিয়ম অনুসারে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে অবশ্যই 'এ' ও 'বি' ক্যাটাগরি থেকে ন্যূনতম দুইজন, 'সি' ও 'ডি' থেকে ছয়জন, 'ই' ক্যাটাগরি থেকে তিনজন এবং 'এফ' ক্যাটাগরি থেকে কমপক্ষে একজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে হবে।
নাঈমের দাম ১ কোটি ১০ লাখ টাকা, লিটন ৭৫, অবিক্রিত মাহমুদউল্লাহ
নাঈমের জন্য নিলামে আগ্রহ প্রকাশ করেছে সিলেট, রংপুর ও নোয়াখালী। তিন দলের লড়াইয়ে শেষ পর্যন্ত জয়টা হয়েছে চট্টগ্রাম রয়্যালসের। তিন দলের লড়াইয়ে জিতেছে তারা। ১ কোটি ১০ লাখ টাকায় তাঁরা দলে নিয়েছে ওপেনার মোহাম্মদ নাঈমকে। ৭৫ লাখ টাকায় রংপুর রাইডার্স দলে নিয়েছে লিটন দাসকে।
তাঁদের দুজনের নিলামের পর ‘বি’ ক্যাটাগরিতে প্রথম ক্রিকেটার হিসেবে তোলা হয়েছিল মাহমুদউল্লাহর নাম। কিন্তু তাঁকে কিনতে আগ্রহ দেখায়নি ৬ ফ্র্যাঞ্চাইজির কেউ।
বিপিএলের নিলাম শুরু হচ্ছে। নিলাম পরিচালনা করবেন আরমান রাফী নিজাম। স্থানীয় ক্রিকেটারদের নিয়ে নিলাম শুরু হবে বলে জানিয়েছেন তিনি। শুরুতে নিলাম হবে ‘এ’ ক্যাটাগরিতে থাকা দুই ক্রিকেটার মোহাম্মদ নাঈম ও লিটন দাসের। তাঁদের মধ্যে কার নাম আগে উঠবে, তা নিয়ে হচ্ছে লটারি। নিলাম শুরু হচ্ছে মোহাম্মদ নাঈমকে দিয়ে।
সরাসরি দেখতে এখানেক্লিককরুন।
এম,আর,এ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- Honor Win RT2: ১২,০৭০mAh ব্যাটারির গেমিং ফোন
- সব ওয়ারিশের নাম খতিয়ানে নেই? জমির কী হবে জানুন
- আজকের টাকার রেট কত: কমেছে ১টি দেশের টাকার বিনিময় হার
- OnePlus Ace 7: ১৮৫Hz ডিসপ্লে ও ৯০০০mAh ব্যাটারি!
- নতুন Pulsar N250: ৫টি রাইডিং মোড ও ৬-স্পিড গিয়ার
- Suzuki V-Strom SX 250: ইঞ্জিন, মাইলেজ ও দাম
- iQOO Neo 12: ৯০০০mAh ব্যাটারি ও ১৮৫Hz ডিসপ্লে
- আজকের টাকার রেট কত: কমেছে ১৫টি দেশের টাকার বিনিময় হার
- পুরনো জমির মালিক কে ছিলেন? জানুন তথ্য বের করার উপায়