Alamin Islam
Senior Reporter
বিপিএল ২০২৬ নিলাম: যত টাকাই দল সাব্বির রহমান
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর মাঠে গড়াবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে আজ, রবিবার (৩০ নভেম্বর), ঢাকার নিলামে মোট ৪১৫ জন ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হচ্ছে— যার মধ্যে স্থানীয় ১৫৮ জন ও বিদেশি ২৫৭ জন। কমপক্ষে ৮৪ জন খেলোয়াড় দল পাবেন এই অকশন থেকে।
নাঈম শেখের জন্য ১ কোটি ১০ লাখ টাকার ঝড়
নিলামের শুরুতে 'এ' ক্যাটাগরিতে থাকা দুই শীর্ষ খেলোয়াড় মোহাম্মদ নাঈম শেখ এবং লিটন দাসকে নিয়ে আগ্রহ তুঙ্গে ছিল। ৫০ লাখ টাকা ভিত্তিমূল্য থাকা ওপেনার নাঈম শেখকে দলে নিতে সিলেট, রংপুর ও নোয়াখালীর মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। শেষ পর্যন্ত ১ কোটি ১০ লাখ টাকায় তাঁকে লুফে নেয় চিটাগাং কিংস।
'এ' ক্যাটাগরির অন্য খেলোয়াড় লিটন দাসকে ৭০ লাখ টাকায় নিজেদের করে নেয় রংপুর রাইডার্স। গত আসরে তিনি ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন।
হৃদয় ৯২, শামীম ৫৬ লাখে বিক্রি; ধাক্কায় মাহমুদউল্লাহ-মুশফিক
দুই তারকা ক্রিকেটারের নিলাম শেষে 'বি' ক্যাটাগরির নিলাম শুরু হয়, যেখানে জাতীয় দলের কয়েকজন নিয়মিত মুখ ছিলেন। তাঁদের সবার ভিত্তিমূল্য ছিল ৩৫ লাখ টাকা।
তবে, এই ক্যাটাগরিতেই প্রথম ধাক্কা আসে। প্রথম খেলোয়াড় হিসেবে মাহমুদউল্লাহ রিয়াদের নাম ডাকা হলেও, ছয়টি ফ্র্যাঞ্চাইজির কেউই আগ্রহ না দেখানোয় তিনি অবিক্রিত থেকে যান। একইভাবে ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্য থাকা অভিজ্ঞ উইকেটরক্ষক মুশফিকুর রহিমও অবিক্রিত থেকে যান। তবে, পরে তাঁদের 'সি' ক্যাটাগরির ক্রিকেটার হিসেবে পুনরায় নিলামে তোলার সুযোগ থাকছে।
অন্যদিকে, তরুণ ব্যাটার তাওহিদ হৃদয়কে ৯২ লাখ টাকা খরচ করে দলে নিয়েছে রংপুর রাইডার্স। শামীম পাটোয়ারীর জন্য ৫৬ লাখ টাকা দিয়েছে ঢাকা ক্যাপিটালস।
অন্যান্য উল্লেখযোগ্য ক্রয়-বিক্রয়
মোহাম্মদ মিঠুনকে দলে টানতে কাড়াকাড়ি চলে সিলেট, নোয়াখালী ও ঢাকার মধ্যে, শেষ পর্যন্ত ৫২ লাখ টাকায় এই ব্যাটারকে পায় ঢাকা।
জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কনকে ৩৫ লাখ টাকা ভিত্তিমূল্যে বাধ্যতামূলকভাবে দলে নিয়েছে নোয়াখালী এক্সপ্রেস, কারণ নিয়ম অনুযায়ী তাদের 'এ' এবং 'বি' ক্যাটাগরি থেকে কমপক্ষে দুজন খেলোয়াড় নিতেই হতো।
তানজিম সাকিবের জন্য ৬৫ লাখ টাকা খরচ করেছে রাজশাহী ওয়ারিয়র্স।
মোহাম্মদ সাইফউদ্দিনকে ৬৮ লাখ টাকায় দলে ভিড়িয়েছে ঢাকা।
শরিফুল ইসলামকে ৪৪ লাখ টাকায় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস।
আকবর আলীকে ৩৪ লাখে রাজশাহী, ২২ লাখে মাহফিজুল ইসলাম রবিনকে চিটাগাং এবং ২৮ লাখ টাকায় সাব্বির রহমানকে ঢাকা দলে নিয়েছে।
নাহিদ রানা ৫৬ লাখে গেছেন রংপুর রাইডার্সে।
৩৫ লাখ টাকায় ওপেনার পারভেজ হোসেন ইমনকে পেয়েছে সিলেট টাইটানস।
আফিফ হোসেনকে ২২ লাখে দলে নিয়েছে সিলেট।
রাইজিং স্টারের জন্য ৫০ লাখ
'ডি' ক্যাটাগরিতে রাইজিং স্টারস এশিয়া কাপে নজর কাড়া ওপেনার হাবিবুর রহমানের ভিত্তিমূল্য ১৮ লাখ টাকা থাকলেও, তাঁকে দলে নিতে নোয়াখালী এক্সপ্রেসকে খরচ করতে হয়েছে ৫০ লাখ টাকা।
১৮ লাখে নাসিরকে দলে ভিড়িয়েছে ঢাকা। আর কোনো ফ্র্যাঞ্চাইজি তার প্রতি আগ্রহ না দেখানোয় ভিত্তি মূল্যে পেয়েছে ঢাকা।
কোথায় কত টাকা বাকি?
'ডি' ক্যাটাগরির নিলাম শুরুর আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর হাতে অবশিষ্ট টাকার পরিমাণ: নোয়াখালীর কাছে সর্বোচ্চ ৩ কোটি ৮০ লাখ টাকা (২ জন কিনে), সিলেটের হাতে ৩ কোটি ২ লাখ টাকা (৪ জন কিনে) এবং রাজশাহীর হাতে ২ কোটি ৮২ লাখ টাকা (৪ জন কিনে) আছে। সর্বনিম্ন ১ কোটি ৯০ লাখ টাকা নিয়ে প্রস্তুত রংপুর রাইডার্স। উল্লেখ্য, 'সি' ক্যাটাগরিতে থাকা জাতীয় দলের পেসার ইবাদত হোসেন অবিক্রিত থেকেছেন।
সরাসরি দেখতে এখানেক্লিক করুন।
এম,আর,এ/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- পদত্যাগের পরে যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন
- সাহাবুদ্দিনের পর বঙ্গভবনে কে, আলোচনায় যে ৬ নাম
- ইনজুরিতে ছিটকে গিয়ে বিয়ে সারলেন নাহিদ রানা
- বিশ্বকাপ ফাইনাল পুনরায় চেয়ে পিটিশন, যা বললেন তাপিয়া
- স্পিকার জানালো রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে কে
- ম্যানইউর ১৫ বছরের বিস্ময়বালক গ্যাব্রিয়েলকে নিয়ে বড় ইঙ্গিত এমবেউমোর
- বালেবাকে নিয়ে ম্যানইউর সাথে ফের যোগাযোগ, দাবি রোমানোর
- রাষ্ট্রপতির শেষ চিঠিতে উঠে এলো যেসব গুরুত্বপূর্ণ বিষয়
- বঙ্গভবন ছাড়ছেন চুপ্পু, নতুন যাত্রার সময় জানা গেল
- ৫ স্বাস্থ্য সমস্যার কথা উল্লেখ রাষ্ট্রপতি