MD. Razib Ali
Senior Reporter
বিসিবির পরবর্তী প্রধান নির্বাচক হচ্ছেন যিনি
বাংলাদেশ ক্রিকেটে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের চুক্তিতে প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেওয়া গাজী আশরাফ হোসেন লিপু এবার আর পদে থাকবেন না। জানা গেছে, পারিবারিক কারণে দীর্ঘ মেয়াদে দায়িত্ব নিতে তিনি আগ্রহী নন। চলতি মাসের ৫ তারিখ লিপু আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দিয়ে জানিয়েছেন যে, তিনি প্রধান নির্বাচকের দায়িত্ব আর পালন করবেন না।
চুক্তি অনুযায়ী লিপুর মেয়াদ এই মাসে শেষ হওয়ার কথা। বিসিবি তাকে আরও দীর্ঘ সময়ের জন্য রাখতে আগ্রহী ছিল, তবে ব্যক্তিগত কারণে লিপু তা করতে পারছেন না। ফলে শীঘ্রই প্রধান নির্বাচকের পদ শূন্য হবে।
এরই মধ্যে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক নির্বাচক হাবিবুল বাশার সুমনকে প্রধান নির্বাচকের দায়িত্ব দেওয়া প্রস্তাব দিয়েছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স সূত্রে জানা গেছে, বিসিবির পক্ষ থেকে বাশারকে প্রস্তাব জানানো হয়েছে। ঢাকাপোস্টের সঙ্গে কথা বলা বিসিবির একটি সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।
যদিও হাবিবুল বাশার এখনও চূড়ান্তভাবে প্রস্তাব গ্রহণ করেননি। কিছু সময় নিয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। তবে সূত্রের বরাতে বলা হচ্ছে, প্রধান নির্বাচকের পদে তিনি আগ্রহী রয়েছেন। সব কিছু ঠিক থাকলে, বাংলাদেশের পরবর্তী প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নেবেন হাবিবুল বাশার।
বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনায় এই পরিবর্তন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জাতীয় দলের কাঠামোয় নতুন দিক নির্দেশনা আনবে।
আল-মামুন/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ডিএসইতে একসঙ্গে ৭ অনুমোদিত প্রতিনিধি প্রত্যাহার
- মেঘনা কনডেন্সডের শেয়ার নিয়ে ডিএসইর ‘বাই-ইন’ ঘোষণা
- মাত্র ১ পয়সা ডিভিডেন্ড, বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণার অভিযোগ
- তাপস পালের নেতৃত্বে মার্কেন্টাইল ব্যাংকে ১২০০ কোটি টাকা আত্মসাত
- পে-স্কেলের গেজেট নিয়ে বড় খবর, যে কারণে বাড়ছে অনিশ্চয়তা
- বিনা সুদে ১০ হাজার টাকা ঋণ! কারা পাবেন, কীভাবে নিতে হবে
- বদলে গেল পরিস্থিতি, বাংলাদেশিদের জন্য নতুন ব্যবস্থা ভারতে
- কোল্ড ড্রিংকস খেলে অ্যাসিডিটি কমে, নাকি বাড়ে? জানুন সত্য
- সংযোগ নেই, মিটারও নেই—তবুও হাতে বিদ্যুৎ বিল!
- আবারও বাড়ল সোনার দাম, আজকের বাজারদর জেনে নিন
- মূল আমানত ফেরত দেবে সম্মিলিত ইসলামী ব্যাংক, জেনে নিন নিয়ম
- দেশের বাজারে আজকের সোনার দাম
- গোসল ফরজ হলে দুধ পান করানো নিয়ে ইসলামের বিধান