Alamin Islam
Senior Reporter
অফিস সময় নিয়ে সরকারি চাকুরিজীবীদের জন্য জরুরি বার্তা
সরকারি দপ্তরে কর্মঘণ্টার পূর্ণ ব্যবহার এবং শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে নির্ধারিত সময়ে অফিসে প্রবেশ এবং অফিস ত্যাগের বিষয়ে কোনো শিথিলতা দেখানো হবে না। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য এই নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেশের সকল মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) কাছে এই সংক্রান্ত একটি বিশেষ চিঠি পাঠানো হয়েছে।
বিধিমালার কঠোর প্রয়োগ
মন্ত্রিপরিষদ বিভাগের পাঠানো ওই চিঠিতে বিদ্যমান দুটি আইনি কাঠামোর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। এতে বলা হয়, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী প্রতিটি চাকুরিজীবীর জন্য সময়মতো অফিসে উপস্থিতি এবং প্রস্থান নিশ্চিত করা আইনি বাধ্যবাধকতা।
প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল বিভাগ ও দপ্তরকে এই নিয়ম বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে। একইসঙ্গে অধীনস্থ সংস্থাগুলো যাতে এই আদেশ যথাযথভাবে পালন করে, সে বিষয়ে নিবিড় তদারকি ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
ছুটির দিনেও কর্মস্থল ত্যাগে বিশেষ শর্ত
মাঠ পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের জন্য নির্দেশনায় একটি বিশেষ দিক উল্লেখ করা হয়েছে। সাপ্তাহিক ছুটি কিংবা অন্য যেকোনো সরকারি ছুটির দিনেও কোনো কর্মকর্তা বা কর্মচারী চাইলে যত্রতত্র কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। ছুটির সময়ে নিজের কর্মএলাকা ছাড়তে হলে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে।
প্রশাসনিক এই পদক্ষেপের ফলে সরকারি অফিসগুলোর কার্যক্রমে আরও গতিশীলতা আসবে এবং স্বচ্ছতা নিশ্চিত হবে বলে আশা করা হচ্ছে।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!