Alamin Islam
Senior Reporter
কর্মকর্তা-কর্মচারীদের নতুন বিধিমালা জারি মাদ্রাসা শিক্ষা বোর্ডের
সরকারি দপ্তরে শৃঙ্খলা জোরদারে নতুন করে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। কর্মকর্তা ও কর্মচারীদের নির্ধারিত সময় মেনে অফিসে উপস্থিতি এবং সময় শেষ হওয়ার আগে কর্মস্থল ত্যাগ না করার বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিধিমালা মেনে চলার ওপর জোর
জারিকৃত নির্দেশনায় বলা হয়েছে, বোর্ডে কর্মরত সব কর্মকর্তা-কর্মচারীকে সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুসরণ করতে হবে। উক্ত বিধিমালায় বর্ণিত কিছু আচরণ অফিস শৃঙ্খলার পরিপন্থী এবং তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে—এ বিষয়েও সতর্ক করা হয়েছে।
কখন থাকতে হবে অফিসে?
বোর্ড প্রশাসনের নির্দেশনা অনুযায়ী—
প্রতিটি কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ শাখা বা দপ্তরে উপস্থিত থাকতে হবে।
নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করা যাবে না।
পবিত্র মাহে রমজানে অফিস ছুটি হবে বিকেল সাড়ে ৩টায়।
রমজান শেষে নিয়মিত সময়সূচি অনুযায়ী অফিস চলবে বিকেল ৫টা পর্যন্ত।
প্রয়োজন হলে কীভাবে অফিস ছাড়বেন?
দাপ্তরিক বা জরুরি কাজে অফিস চলাকালে বাইরে যেতে হলে সংশ্লিষ্ট বিভাগের প্রধানের অনুমোদন নিতে হবে। বিভাগের প্রধান হিসেবে রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিদর্শক ও প্রকাশনা নিয়ন্ত্রকের অনুমতি বাধ্যতামূলক। পাশাপাশি সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী নির্ধারিত পদ্ধতিতে ডিজিটাল হাজিরা সম্পন্ন করে তবেই অফিস ত্যাগ করতে হবে।
আঞ্চলিক কার্যালয়ের ক্ষেত্রেও একই নিয়ম
বোর্ডের অধীনস্থ সব আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি বা অন্যান্য অবকাশের সময় কর্মস্থল ত্যাগের আগে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
নিয়ম ভাঙলে ব্যবস্থা
কেউ যদি অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকেন, নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করেন বা দেরিতে উপস্থিত হন, তবে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী প্রয়োজনীয় শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে।
উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ নির্দেশ কার্যকর করা হয়েছে বলে জানানো হয়।
আসিব ইকবাল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ২১ ব্যাংকের মূলধন ঘাটতি, সবচেয়ে নাজুক অবস্থায় যে ব্যাংক
- শেয়ার বাজারের পতন থামাতে অবকাঠামো সংস্কারের তাগিদ, সিসিপি নিয়ে প্রশ্ন
- ব্রাজিলের পরবর্তী ম্যাচ কবে, জেনে নিন পূর্ণাঙ্গ সময়সূচি ও প্রতিপক্ষ
- মিরাজের অলরাউন্ড পারফরম্যান্স, যতো উইকেট ও যতো রান করলেন
- আজকের অবহাওয়ার খবর: বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- বিক্রির চাপে ডিএসই, কমেছে প্রধান তিন সূচক
- নিয়মিত ভেজানো ছোলা খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা খাবেন
- আবারও বাড়লো তেলের দাম, জানুন নতুন মুল্য তালিকা
- দরপতন থামছে না, শীর্ষ ব্রোকারদের সঙ্গে জরুরি বৈঠকে ডিএসই
- পে-স্কেলের গেজেট কবে, মন্ত্রিসভার অনুমোদনের পরও কেন অপেক্ষা
- এআই ঘিরে নতুন শঙ্কা, বিশ্ববাজারে প্রযুক্তি ও চিপ শেয়ারে বড় ধাক্কা
- প্রতিদিন রসুন খাচ্ছেন? জানুন উপকারিতা, ক্ষতি ও কারা সতর্ক থাকবেন
- তিন সরকারি ট্রেজারি বন্ডের লেনদেন ও কুপন পেমেন্টের রেকর্ড ডেট ঘোষণা
- পে-স্কেলের গেজেট কবে প্রকাশ, জানা গেল দিন তারিখ
- ইমপেরিয়াল কলেজে বিনামূল্যে পিএইচডি, মিলবে বছরে ২৭ হাজার পাউন্ড উপবৃত্তি